editor
প্রকাশিত: 12:06 PM, September 28, 2022

বৃটিশ অর্থমন্ত্রীকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত রূপা হক
অনলাইন ডেস্ক
বৃটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় লেবার পার্টির সংসদীয় দল থেকে বহিস্কার করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হককে। সোমবার লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল লেবার পার্টি। এ খবর দিয়েছে ইভেনিং স্টান্ডার্ড।
সোমবার ওই অনুষ্ঠানের প্রশ্ন-উত্তর পর্বে অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে উদ্দেশ্য করে রূপা হক বলেন, তিনি লোক দেখানো কৃষ্ণাঙ্গ। অথচ তিনি অন্যদের মতই ব্যয়বহুল স্কুলে পড়েছেন, ইটনে পড়াশুনা করেছেন। বরাবর তিনি দেশের সেরা স্কুলগুলোতে ছিলেন। আপনি যদি বিবিসির টুডে প্রোগ্রামে তার কথা শোনেন, আপনি বুঝতেই পারবেন না যে তিনি কৃষ্ণাঙ্গ। রূপা হকের এমন মন্তব্যের পরই তাকে বহিস্কার করা হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়েছে, লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় রূপা হককে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের চেয়ার জেইক ব্যারি লেবার এমপি রূপার ওই মন্তব্যকে ‘বর্ণবাদী ও জঘন্য’ বলে আখ্যা দিয়েছেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার ওই মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন।
ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের এমপি রূপা হক।
তিনি যদিও বলছেন যে, ওই মন্তব্যের জন্য অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। লিভারপুলে লেবার পার্টির কনফারেন্সে দলের নেতা কিয়ার স্টারমারের বক্তব্য শুরুর কিছু সময় আগে রূপা হকের ওই মন্তব্যের অডিও ক্লিপ প্রকাশ করে গুইডো ফকস ওয়েবসাইট। তার ওই মন্তব্যের অডিও প্রকাশ হলে বৃটেনের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। কনজারভেটিভ নেতারা দাবি তোলেন, ওই মন্তব্যের জন্য লেবার এমপিকে ক্ষমা চাইতে হবে। এমনকি রূপা হকের নিজের দলের নেতারাও তার মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেন।
লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার বিবিসিকে বলেন, রূপা হকের ক্ষমা চাওয়া উচিত। আর পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডেভিড লামি বলেন, ওই মন্তব্য দুর্ভাগ্যজনক। আমি নিজে কখনো এভাবে বলতাম না। এরপরই লেবার পার্টির সংসদীয় দল থেকে রূপা হককে বরখাস্তের খবর আসে। পরে রূপ হক এক টুইটে বলেন, আমি কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে যোগাযোগ করেছি এবং আগের দিনের মন্তব্যের জন্য ‘আন্তরিকভাবে’ ক্ষমা প্রার্থনা করেছি। আমার মন্তব্য সুবিবেচনাপ্রসূত ছিল না। ওই মন্তব্যে যারাই আঘাত পেয়েছেন, আমি হৃদয় থেকে তাদের কাছে ক্ষমা চাইছি।
এ মাসের শুরুতেই বৃটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কোয়াসি কোয়ার্টেং। তিনি পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করলেও তার পূর্বপুরুষের বসবাস ছিল আফ্রিকার দেশ ঘানায়। আর ইলিংয়ে জন্ম নেওয়া রূপা হকের বাবা-মা বৃটেন গিয়েছিলেন বাংলাদেশের পাবনা থেকে। তিনি একাধারে লেখক, মিউজিক ডিজে, কলামিস্ট হিসাবে পরিচিত। রূপা হক কেমব্রিজে পড়েছেন রাজনীতি, সামাজিক বিজ্ঞান ও আইন। আর কিংস্টন ইউনিভার্সিটিতে এতোদিন পড়িয়েছেন সমাজ বিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, গণমাধ্যম ও সংস্কৃতি অধ্যয়নের মতো বিষয়।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির