editor

প্রকাশিত: 12:43 PM, September 29, 2022

সিলেট বিভাগে ২৭৩৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা জোরদার

সিলেট বিভাগে ২৭৩৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা জোরদার

সিলেট বিভাগে ২৭৩৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি
সিলেট বিভাগজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাটির কাজের পাশাপাশি চলছে সাজসজ্জার কাজও। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ।
পূজা ঘনিয়ে আসায় এখন রাত দিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। পরশু শনিবার দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। আর ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মণ্ডপ এলাকা ছাড়াও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর বাইরেও জেলা ও উপজেলা প্রশাসন অতিরিক্ত মনিটরিংয়ের ব্যবস্থা করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে চালু করা হয়েছে হটলাইন।
এ বছর সিলেট বিভাগে পারিবারিক, বারোয়ারি ও সার্বজনীন পূজামণ্ডপ (স্থায়ী ও অস্থায়ী) ২ হাজার ৭৩৩টি। পুরো বিভাগে গত বছর থেকে এবার ১৪৯টি পূজা বেশি হবে। গত বছর ছিল সিলেট বিভাগে পূজা মণ্ডপ ছিল ২৫৮৪টি।
আর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬টি। সিলেট মহানগর ও জেলায় ৬১১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে সার্বজনীন ৫৬১টি, পারিবারিক ৫০টি পূজার আয়োজন হবে।
মহানগরীতে ১৫৪টি পূজার মধ্যে সার্বজনীন ১৩৫টি ও পারিবারিক ১৯টি। জেলায় ৪৫৭টি পূজার মধ্যে সার্বজনীন ৪২৬টি ও পারিবারিক ৩১টি। জেলায় ৪৫৭টি মণ্ডপের মধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ৬০টি, বালাগঞ্জ উপজেলায় ৩০টি, কানাইঘাট উপজেলায় ৩৫টি, জৈন্তাপুর উপজেলায় ২২টি, বিশ্বনাথ উপজেলায় ২৬টি, গোয়াইনঘাট উপজেলায় পূজা ৩৬টি, জকিগঞ্জ উপজেলায় ৯৯টি, বিয়ানীবাজার উপজেলায় ৫২টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ২৬টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩৭টি এবং ওসমানীনগর উপজেলায় পূজা ৩৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এছাড়া মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬টি মণ্ডপের মধ্যে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলায় ১০৯টি, শ্রীমঙ্গল উপজেলায় ১৬৭টি, বড়লেখা উপজেলায় ১৫১টি, জুড়ি উপজেলায় ৭২টি, রাজনগর উপজেলায় ১২৯টি, কমলগঞ্জ উপজেলায় ১৬০টি ও কুলাউড়া উপজেলায় সর্বোচ্চ ২১৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সুনামগঞ্জে এবার ৪২৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ পৌরসভায় ২৬টি, সদর উপজেলায় ২৩টি, ছাতক পৌরসভায় ১২টি, ছাতক উপজেলায় ২২টি, জগন্নাথপুর পৌরসভায় ৬টি, জগন্নাথপুর উপজেলায় ৩৪টি, দিরাই পৌরসভায় ৭টি, দিরাই উপজেলায় ৬০টি, শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলায় ২২টি, জামালগঞ্জ উপজেলায় ৪৯টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩০টি, শাল্লা উপজেলায় ৩৩টি, তাহিরপুর উপজেলায় ৩০টি, দোয়ারাবাজার উপজেলায় ১৯টি, ধর্মপাশা উপজেলায় ১৮টি ও মধ্যনগর উপজেলায় ৩৩টি।
হবিগঞ্জ জেলায় এবার ৬৯২টি পূজা মণ্ডপের মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ৩৭টি, সদর উপজেলায় ৪২টি, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৯টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ১২টি, লাখাই উপজেলায় ৬৭টি, আজমিরীগঞ্জ পৌরসভায় ৮টি, আজমিরীগঞ্জ উপজেলায় ৩২টি, বানিয়াচং উপজেলায় ১২৬টি, চুনারুঘাট পৌরসভায় ১০টি, চুনারুঘাট উপজেলায় ৭৯টি, মাধবপুর পৌরসভায় ১৩টি, মাধবপুর উপজেলায় ১১১টি, বাহুবল উপজেলায় ৫২টি, নবীগঞ্জ পৌরসভায় ৭টি ও নবীগঞ্জ উপজেলায় ৮৭টি পূজার আয়োজন করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির