editor

প্রকাশিত: 6:40 PM, May 17, 2016

বিয়ানীবাজারে নিখোঁজের ২দিন পর ইউপি চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার

বিয়ানীবাজারে নিখোঁজের ২দিন পর ইউপি চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার

নিহত আব্দুল আজিজ (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ (৬০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আব্দুল আজিজ মুড়িয়া ইউনিয়নের চন্দগ্রামের মৃত আকবর আলীর পুত্র। নিখোঁজ হওয়ার ২দিন পর ১৬ মে সোমবার ভোরে স্থানীয় মৈরাঙ্গন ধান ক্ষেতে তার মৃত দেহ পাওয়া যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় নিহতের ভাগনা আব্দুল আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, আগামী ৪ জুন ১০নং মুড়িয়া ইউনিয়নসহ বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থীত প্রার্থী হয়েছিলেন মুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ। তিনি নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ৯ মে মনোনয়নপত্র দাখিল করেন, ১১ মে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়। এ অবস্থায় আব্দুল আজিজকে নির্বাচন থেকে সরে যেতে বা প্রার্থীতা প্রত্যাহার করে নিতে ক্ষমতাশীল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষ থেকে নানা ভাবে চাপ সৃষ্টি করা হয়, কিন্তু তিনি চাপ বা হুমকি ধামকি তোয়াক্কা না করে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এ অবস্থায় গত ১৪ মে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে আব্দুল আজিজ বিয়ানীবাজার পৌর শহর থেকে নিজ বাড়িতে ফেরার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামস উদ্দিন মাখনের সমর্থকদের সাথে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে তার কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে উভয় পক্ষকে নিভৃত করলে আব্দুল আজিজ বাড়ির দিকে যাত্রা করেন। এরপর থেকেই তার আর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। পরিবার ও দলীয় লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান পাননি। এমতাস্থায় ১৬ মে সোমবার সকাল ৮টায় স্থানীয় মৈরাঙ্গন ধান ক্ষেতে আব্দুল আজিজের গলা কাটা লাশ দেখতে পায় এক কৃষক। তিনি লাশ দেখে চিৎকার করিলে আশপাশের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে আসিয়া বিষয়টি আব্দুল আজিজের পরিবার ও বিয়ানীবাজার থানায় জানান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। এ সময় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য মৃত দেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় নিহতের ভাগনা আব্দুল আলী বাদী হয়ে ৬ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৬, তারিখ- ১৬/০৫/২০১৬ইং।

মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার চন্দগ্রামের গ্রামের দেওয়ান আব্দুর রহিমের পুত্র দেওয়ান রুহুল আমিন (৩৫), বাগন গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র সুয়াইবুর রহমান (২৮), কুনা গ্রামের শহিদ আহমদের পুত্র কবির আহমদ (৩৫), ছোটদেশ গ্রামের মজির উদ্দিনের পুত্র বদরুল ইসলাম (২৯), ফেনগ্রামের মইন উদ্দিনের পুত্র জুয়েল আহমদ (২৬), চন্দগ্রামের তাজ উদ্দিনের পুত্র পারভেজ আহমদ (৩১)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে