editor

প্রকাশিত: 5:47 PM, November 8, 2022

গোয়েন্দা প্রতিবেদন: সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি জামায়াতের

গোয়েন্দা প্রতিবেদন: সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি জামায়াতের

রুকন সম্মেলন, ঝটিকা মিছিলসহ ভার্চুয়াল প্ল্যাটফরমেও নিয়মিত সভা * আন্দোলনে বিএনপির সঙ্গে জামায়াতের ঐকমত্য রয়েছে

ডিএসএস ডেস্ক:: সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসাবে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে রুকন সম্মেলন করেছেন। গোপনে বিভিন্ন জেলায় নিয়মিত কর্মী সভায় যোগ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মী সম্মেলনে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিতে বলা হচ্ছে নেতাকর্মীদের। সম্প্র্তি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, জামায়াত মনে করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচন গ্রহণযোগ্য হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সরকার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে জামায়াতের ঐকমত্য রয়েছে। প্রতিবেদনটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

‘জামায়াতের আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি’ সংক্রান্ত প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন তৎপর। রাজনৈতিক দলগুলো নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে নানা কৌশল আঁটছে। জামায়াতে ইসলামীও বসে নেই। তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে আন্দোলনের মাধ্যমে বাধ্য করার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরই নির্বাচন চায় দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের বক্তব্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘অতীতে নির্বাচনে কোন দলের কী ভূমিকা ছিল, এটা পর্যালোচনা করি না। বর্তমান দুঃশাসনের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রামে নেমে পড়ব, এটাই আমাদের অঙ্গীকার। দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য আরও সুদঢ় করতে হবে। যোগাযোগ আরও বাড়াতে হবে। সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাব।’ এ ধরনের বক্তব্যের পর সম্প্রতি জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এলাকায় যোগাযোগ বাড়িয়েছেন।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সর্বোচ্চ ঝুঁকি গ্রহণ করতে হবে। বিভিন্ন জেলায় জামায়াতের আমিরদের নেতৃত্বে এরই মধ্যে মনোনয়ন বাছাই কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে।’

জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের বক্তব্যের বরাতে বলা হয়, ‘যথাসময়ে নির্বাচন হওয়া দরকার। কিন্তু সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং সব ভোটারের অংশগ্রহণে। সবাই যাতে ভোট প্রয়োগ করতে পারেন সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। ২০১৪ ও ১৮ সালে গোটা জাতির কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। এর থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারপর নির্বাচনের আয়োজন করতে হবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে অংশ নিতে জামায়াত এরই মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নিবন্ধনের আবেদন করেছে। এর আগে তারা আমার বাংলাদেশ (এবি), মুসলীম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ, আধিপত্য বিরোধী অন্দোলন, স্বাধীনতা পার্টির সহায়তায় নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওইসব দলগুলো রাজি না হওয়ায় দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে নতুন নামে নিজেদের দলের নাম নিবন্ধনের আবেদন করেছে। এ ঘটনার পর দলের নেতাকর্মীদের মধ্যে নতুন চাঙাভাব দেখা গেছে। সম্প্র্রতি তারা রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী, মিরপুর, বাড্ডা ও মতিঝিলে ঝটিকা মিছিল করেছেন। এসব এলাকায় জামায়াতের সমার্থকরা বেশি বসবাস করেন। তাৎক্ষণিক মিছিল শেষে তারা জনসাধারণের ভিড়ে মিশে যাচ্ছেন। এ ধরনের মিছিলের পাশাপাশি তারা ঘরোয়া বৈঠক, রুকন সমাবেশ, ভার্চুয়াল প্ল্যাটফরমেও নিয়মিত সভা চালাচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের বেশি সময় থাকলেও রাজনীতিতে নানা মেরুকরণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে দীর্ঘদিন খুব একটা সক্রিয় না থাকলেও ইদানীং বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে। ভবিষ্যতে বিএনপির সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সুযোগ পেলে সেখানে জামায়াত যোগ দিয়ে দেশব্যাপী বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাতে পারে।

 

ডিএসএস/৮ নভেম্বর/পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।