editor

প্রকাশিত: 12:05 PM, October 30, 2020

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দয়ামীর বাজারে বিক্ষোভ 

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দয়ামীর বাজারে বিক্ষোভ 

ওসমানীনগর প্রতিনিধি

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা ওসমানীনগরের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পাড়া মহল্লার উদ্যোগে এসব বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে সর্বস্তরের জনতা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্রান্স মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের ২০০ কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে। এর প্রতিবাদ করা কোন রাজনৈতিক কর্মসূচি নয়, এটা সকলের ঈমানী দায়িত্ব বলে উল্লেখ করেন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কট সহ ফ্রান্সের দূতাবাসের সাথে কুটনীতিক সকল সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের কাছে দাবি জানান। বক্তারা বলেন, ফ্রিডম অব স্পিচ এর কথা বলে ফ্রান্স ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। যা কখনো বরদাস্ত করা হবে না। জাতীয় সংসদের চলতি অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। বক্তারা আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) সকল মুসলমানের প্রাণের স্পন্দন। মহানবীর মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে সময় লাগবে না। এর আগেও ফ্রান্স অনেক নোংরামী করেছিলো হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে। কিন্তু মুসলমান বিশ্ব একত্রিত হয়ে প্রতিবাদ করায় ফ্রান্স পিছু হটতে বাধ্য হয়। ৯০ ভাগ মুসলমানের দেশ হয়েও আমাদের প্রধানমন্ত্রী কোন ধরনের প্রতিবাদ ও বিবৃতি না দেয়ায় আমরা সকলেই হতাশ ও ক্ষুব্ধ।দয়ামীরের প্রতিবাদ সভায় পতিত্বকরেন দয়ামীর মাদ্রাসার মুহতামীম মাও নজরুল ইসলাম চৌধুরী,ও মাওঃ সাইম আহমদ ও মিলাদ আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন দয়ামীর মাদ্রাসার নাইবে মুহতামীম মাওঃ আলতাফুর রহমান,দয়ামীর মহিলা মাদ্রাসার মুহতামীম হাঃ খালিছ মিয়া,দয়ামীর তাফসির কমিটির সাধারন সম্পাদক মাওঃ মুতাসিম বিল্লাহ মতসির,জামেয়া আশ্রাফীয়ার সহ পরিচালক,মাওঃ রায়হান আহমদ,দয়ামীর বাজার মসজিদের ইমাম মাওঃ হাঃ মুকাদ্দাস আলী,মাওঃ কাজী আমিন উদ্দীন ইছামতী মাদ্রাসা মসজিদের ইমাম মাওঃআব্দুল হাফিজ দয়ামীর মহিলা টাইটেল মাদরাসা শিক্ষক মাওলানা আশরাফ আলী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ