editor
প্রকাশিত: 2:48 PM, February 12, 2021

নিহত ছাত্রলীগ নেতা রনি (ফাইল ছবি)
স্টাফ রিপোর্টারঃ
সিলেট শহরের আখালিয়ায় রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য রনি (২২) খুন হয়েছেন। নিহত রনি আখালিয়াস্থ পূর্বাশা-ই, -১০ নং বাসার আব্দুল আজিজের পুত্র। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে আখালিয়াস্থ ওহাব আলী মার্কেট সংলগ্ন ডুবার পানি থেকে তার লাশ উদ্ধার করে কতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ বাদী হয়ে সিলেট কতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এলকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, সিলেট মহানগর ছাত্রলীগের কার্যকরি কমিটির সদস্য রনির সাথে একই এলাকায় বসবাসকারী সিলেট মহানগর ছাত্রদল নেতা আব্দুল আজাদের দীর্ঘদিন থেকে রাজনৈতিক বিরোধ চলে আসছে। পূর্ব বিরুধের জের ধরে ঘটনার দিন (১১/০২/২০২১ইং) সকাল ১০টায় আখালিয়াস্থ ওহাব আলী মার্কেটের সম্মুখের রাস্তায় রনি ও আজাদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এসময় স্থানীয় কয়েকজন মুরব্বি দুজনকে শান্ত করে বিষয়টি আপোষ নিষ্পত্তির চেষ্টা করলে আব্দুল আজাদ তা প্রত্যাখান করে রনিকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। ঐদিন রাত ৯টার দিকে শহরের তালতলা থেকে নিজ বাসায় ফিরছিল রনি। রাত ৯টার দিক আখালিয়াস্থ ওহাব আলী মার্কেটের সম্মুখে আসার পর পূর্ব থেকে উৎপেতে থাকা ছাত্রলীগ নেতা আব্দুল আজাদ ও তার সহযোগীরা রনির উপর হামলা চালায়। তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী ডুবার জলে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত প্রায় ১১টার দিকে স্থানীয় লোকজন ডুবার জলে রনির লাশ দেখতে পেয়ে তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে রনির পিতা ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রনির লাশ শনাক্ত করেন। খবর পেয়ে কতোয়লী মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিক ছুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় পরদিন ১২ ফেব্র“য়ারী নিহত রনির পিতা আব্দুল আজিজ বাদী হয়ে ৫ জনকে আসামী করে সিলেট কতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নাং ১৭, তারখি ১২/০২/২০২১ইং। মামলার আসামীরা হলেন সিলেট শহরের পূর্বাশা ই-২০ আখালিয়া এলাকার আব্দুল সবুরের পুত্র আব্দুল আজাদ (৪০), জলারপার এলাকার আব্দুস শহীদ এর পুত্র আশরাফ আলী শিফার (৪৪), পুরানলেন এলাকার আব্দুল মুকিত এর পুত্র আব্দুল আউয়াল দিপু (৩৭), বনকলাপাড়া এলাকার মৃত ফাহাদ আহমদের পুত্র আব্দুল ফাত্তাহ টিপু (৪০) ও বিয়ানীবাজার উপাজেলার চন্দগ্রামের মোহাম্মদ তমজিদ হোসেন এর পুত্র তাহমিদ হোসেন (২৪)।
এ বিষয়ে সিলেট কতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ শফিক আহমদ বলেন, উদ্ধারকৃত লাশের প্রাথমিক ছুরতাহলের রিপোর্টে দেখা যায় তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত ভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ