editor
প্রকাশিত: 2:16 PM, September 8, 2020
ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক নিরাপত্তার পর আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবার নিরাপত্তা ব্যবস্থা আরও সম্প্রসারণ করতে এবার উপজেলা কমপ্লেক্সও এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা শেষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইউএনও সাহেবদের বাসভবনে ইতোমধ্যে আনসার মোতায়েন করেছি যাতে তাদের রাত্রিকালীন নিরাপত্তা থাকে।
গত ২ সেপ্টেম্বর ঘোড়াঘাটে নিজ বাসায় ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব ইউএনওদের বাসায় নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করেছে সরকার।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আজ একটু সংশোধন করেছি, আমরা পুরো উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা দেবো, সেখানে অধিকাংশ অফিসারই থাকেন। তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সেখানে অধিকাংশ অফিসারই পরিবার নিয়ে থাকেন। সবগুলো পরিবারের নিরাপত্তা, রাত্রীকালীন তারা যেন আক্রমণের শিকার না হন সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি টিভির আওতায় আনা এবং ভোর ৫টা পর্যন্ত নিরাপত্তা পাহারা থাকবে যাতে কোনো ক্রিমিনাল অন্যায়ভাবে কারো ওপর হামলা করতে না পারে।
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, জীবনের নিরাপত্তা যদি না থাকে তাহলে সেই সরকারি কর্মচারীরা কাজ করতে উৎসাহ হারিয়ে ফেলবেন বা ভীত সন্ত্রস্ত্র হয়ে যাবেন। কাজেই আমরা তাদের নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছি।
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
7 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
1 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
6 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
1 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়