editor

প্রকাশিত: 2:07 PM, September 11, 2021

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে ছাত্রলীগের হামলার অভিযোগ

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে ছাত্রলীগের হামলার অভিযোগ

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে ছাত্রলীগের হামলার অভিযোগ

সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন গতকাল শুক্রবার রেঙ্গা হাজিগঞ্জ বাজার কিংডম পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের শেষ দিকে ছাত্রদল নেতাকর্মীদের উপর আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন জানান, তার বক্তব্যের শেষ দিকে হঠাৎ আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চন্দন দাস এর নেতৃত্বে আওয়ামীলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা অনুষ্ঠানে হামলা করে। এসময় জেলা ছাত্রদল সভাপতি সহ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর ছিদ্দিক, সিলেট জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো.আব্দুল ওয়াহিদ, গোয়াইঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক তাজুল, সহ-গণসংযোগ বিষয় সম্পাদক শরীফ আহমদ সহ আরও কয়েকজন নেতা আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

আলাপকালে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, গণতান্ত্রিক দেশে সব দলের সভা-সমাবেশ করার অধিকার আছে। এটি হলো আমাদের দলের কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনে আওয়ামীলীগের সন্ত্রাসীরা যে হামলা করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাযায় ছাত্রদলের কর্মী সম্মেলন চলাকালে রাত আনুমানিক ৯ ঘটিকার সময় সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ছাত্রদলের অনেক নেতৃবৃন্দকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। এ ব্যাপারে মোগলা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিযুক্ত সুঞ্জিত চন্দ্র দাস এর সাথে যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবং এ বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ