editor
প্রকাশিত: 11:01 PM, December 3, 2021
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান এমপি বলেছেন বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পথ পদর্শক। বঙ্গবন্ধু পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাঙ্গালী জাতিকে এনে দিয়েছেন একটি স্বাধীন ভু-খন্ড। তার সু-যোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছে দেশের অভুতপূর্ন উন্নয়ন। তিনি আরো বলেন, সুনামগঞ্জের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনার রয়েছে আন্তরিক ও অকৃতিম ভালোবাসা। মাতৃভুমি হিসেবে দেশের সকল এলাকারই সম উন্নয়ন করা তার নৈতিক দায়িত্ব। উন্নয়ন নিয়ে এলাকা ভিত্তির মতভেদ সৃষ্টি পক্ষপাতিত্ব করা সঠিক নয়। নেত্রী বিশ্বাস ও ভরসা রেখে ভাঁটি অঞ্চলের উন্নয়নের ঝাপি তার হাতে তুলে দেয়। জনগনেকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না।
গত বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার গোবিন্দনগর সাবেক উপজেলা চেয়ারম্যান বাড়িতে সোনালী অতীত ক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান এমপি তিনি এসব কথা বলেন।
সোনালী অতীত ক্লাবের সভাপতি রোটারেক্ট ছায়েদ মিয়ার সভাপতিত্বে ও পংকজ দত্তের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,অলিউর রহমান চৌধুরী বকুল উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, আশরাফুর রহমান চৌধুরী,শরীফ খান,জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক,মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবুল হাসনাত,চিত্রনায়ক জহির চৌধুরী প্রমুখ।
এ সময় মন্ত্রীর কাছে গোবিন্দগঞ্জ বাজার সংস্কার, গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সংযুক্ত গ্রামীন রাস্তার সংস্কার,নদীভাঙ্গন রোধে দাবির পরিপ্রেক্ষিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সংস্কারের জন্য নির্দেশ ও বাকি সমস্যা গুলো সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির