editor
প্রকাশিত: 12:05 PM, June 7, 2021
ডিসিসি ডেস্ক :: সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৫০) গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর কোতোয়ালি থানাধীন খরাদিপাড়া ১০১ বৈশাখী নম্বর বাসার মৃত চাঁন মিয়ার ছেলে। বর্তমানে সে শাহপরাণ থানাধীন মীরমহল্লা বিআইডিসি এলাকায় বসবাস করে আসছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। সোমবার (৭ জুন) সকালে পুলিশ গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে রবিবার (৬ জুন) রাত ১১টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। সে ইয়াবাগুলো জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে সিলেট নগরীর বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
ডিসিসি/ ৭ জুন ২০২১/ আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ