editor
প্রকাশিত: 9:24 AM, November 18, 2024
আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র রাশিয়ার ভেতরে আক্রমণের জন্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তটি একটি বড় নীতিগত পরিবর্তন।
দুজন মার্কিন কর্মকর্তাসহ তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন শিগগির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত।
বাইডেনের এই পদক্ষেপ এমন সময়ে এলো যখন তার মেয়াদ শেষ হতে আর মাত্র দুই মাস বাকি। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প এবং তার আসন্ন প্রশাসনের সদস্যরা ইউক্রেনকে ব্যাপক সমর্থন দেওয়ার ব্যাপারে সন্দেহপ্রবণ এবং তারা এই সিদ্ধান্তটি পরিবর্তন করবেন কি না তা এখনো পরিষ্কার নয়। ট্রাম্প আগেই দ্রুত যুদ্ধ সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও তিনি কীভাবে তা করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের নির্মিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস ব্যবহার করতে যাচ্ছে, যার সর্বোচ্চ পাল্লা প্রায় ৩০৬ কিলোমিটার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কিছুদিন ধরে এই অস্ত্র ব্যবহারের অনুমতির জন্য চাপ দিয়ে আসছিলেন, বিশেষত রাশিয়ার অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে হামলার জন্য।
ফরাসি সংবাদপত্র লে ফিগারো জানিয়েছে, যুক্তরাজ্য এবং ফ্রান্সও ইউক্রেনকে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহারের অনুমতি দেবে। আল জাজিরার কূটনৈতিক সংবাদদাতা জেমস বেজ জানিয়েছেন, এই পশ্চিমা দেশগুলোর লক্ষ্য ইউক্রেনকে সহায়তা করা, বিশেষ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে।
মস্কো এর আগে সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে তার সরবরাহকৃত অস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তা একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হবে।
বাইডেন দীর্ঘদিন ধরেই মার্কিন অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে দিতে আপত্তি জানিয়ে আসছিলেন। তবে সম্প্রতি যুদ্ধের পরিস্থিতি রাশিয়ার দিকে মোড় নেওয়ার পর তার অবস্থান পরিবর্তিত হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন দিতে কয়েক হাজার সেনা পাঠিয়েছে।
সূত্র: আল-জাজিরা
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।