editor
প্রকাশিত: 7:34 PM, November 29, 2024
আসাম প্রতিনিধিঃ ভয়াবহ বাস দুর্ঘটনা ভারতের মহারাষ্ট্রের গোন্ডিয়ায়। এক বাইক চালককে বাঁচতে গিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আহত আরও অনেকে। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে প্রকাশ, মহারাষ্ট্রের ভান্ডারা থেকে গোন্ডিয়ার পথে যাচ্ছিল ওই সরকারি বাস। শুক্রবার (২৯ নভেম্বর ) দুপুর ১২টা ৩০ মিনিটে হঠাৎ বাসটির সামনে চলে আসে একটি বাইক। বাইক চালককে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাস। যার জেরে হাইওয়ের উপর পাল্টি খেয়ে যায় বাসটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। জানা যায়, বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রশাসনকে সমস্ত রকম সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতি পূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।