editor
প্রকাশিত: 9:51 AM, December 18, 2024
আসাম প্রতিনিধিঃ শিয়ালের দৌরাত্ম্যে ঘুম উড়েছে এলাকার মানুষের। চাষের জমিতে লুকিয়ে থাকা শিয়ালের দলের আক্রমণের মুখে পড়ে কমপক্ষে ১৩ জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। শুধু মানুষ নয়, শিয়ালের কবলে প্রাণ হারিয়েছে অনেক ছাগল – মুরগি ও। শিয়ালের আতঙ্কে চিন্তিত ভারতের পশ্চিমবঙ্গের মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকার মানুষজন।
স্থানীয় সূত্রে প্রকাশ, সাম্প্রতিক সময়ে একদল শিয়াল প্রায়শই এলাকায় ঢুকে তান্ডব চালাচ্ছিল। অনেক বাড়ি থেকেই ছাগল- মুরগি টেনে নিয়ে যাচ্ছিল বলে খবর। তবে এবার তাদের আক্রমণের শিকার হলেন গ্রামবাসী। গ্রামের এক আখের ক্ষেতে দিনের বেলায় চাষের কাজ করছিলেন কয়েকজন। সে সময় অতর্কিতেই তাঁদের উপর হামলা করে শিয়ালের দল। ভয়ে অনেকে পালাতে পারলেও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের কারও চোখে, কারও আবার মুখে থাকা বসিয়েছে শিয়ালেরা। কামড় বসিয়েছে শরীরের অন্যান্য অংশে ও। শিয়ালের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে মাথাও। গুরুতর আহত অবস্থায় ১৩ জন গ্রামবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শিয়ালের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের। উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়ে ও অভিযোগ। গ্রামবাসীদের দাবি, গ্রামে শিয়ালের দলের হানা নিয়ে বারবার বন দফতরকে জানিয়েও লাভ হয়নি। তারা যদি ঠিকঠাক পদক্ষেপ করত, তবে গ্রামবাসীদের এই দুর্ভোগ হত না।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।