editor
প্রকাশিত: 12:36 PM, December 19, 2024
সুজন চক্রবর্তী, আসাম: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ফের অনুপ্রবেশ। প্রাণ বাঁচাতে চোরাই পথে ভারতে এসে পশ্চিমবঙ্গের গাইঘাটায় পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এক ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিজ্ঞ বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে প্রকাশ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আবির বিশ্বাস বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা। গাইঘাটা থানার পুলিশ খবর পেয়ে দোগাছিয়া বাজার থেকে আবিরকে আটক করে। ধৃত বাংলাদেশি ভারতে প্রবেশ করার বৈধ কোনও নথি দেখাতে পারেননি। তারপরে তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, গাইঘাটা থানার বাসিন্দা আলম ফকির নামে এক ভারতীয় দালাল মারফত তিনি এদেশে অনুপ্রবেশ করেন। তথ্য পেয়ে পুলিশ ওই দালালকেও গ্রেফতার করে। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে অনেকেই ভারতে চলে আসছেন। সেই সুযোগে মানবপাচারকারী চক্রদের সক্রিয় হয়ে উঠেছে। এই আবহে অনুপ্রবেশকারী ও দালাল ২ জনই গ্রেফতার হলেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।