editor
প্রকাশিত: 12:53 PM, December 19, 2024
সুজন চক্রবর্তী: ফের বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পড়লো ২ বাংলাদেশি নাগরিক। মোটা অংকের বিনিময়ে কিছু দালাল চক্র এ কাজে সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) রাতে ইন্দো- বাংলা সীমান্তের কদমতলা থানা এলাকার ইচাই টুলগাঁও এলাকায় পুলিশের পেট্রোলিংয়ের টহলধারীর সময় অপরিচিত এক বৃদ্ধা ও এক কিশোরীকে ঘুরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশ।
তাদের আটক করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ঐ এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কোনও এক দালাল চক্রের মাধ্যমে। তখন এএসআই ডিএম চাকমা তাদের কদমতলা থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ার তাদের বিরুদ্ধে ৮১/২৪ নম্বরে এবং ১৯২০ সালের ভারতীয় পাসপোর্ট আইনের ০৩ ধারায় একটি মামলা রুজু করা হয়। জানা গেছে, ধৃত বাংলাদেশি মহিলার নাম মোছাঃ রুবেয়া (৬০) অপরজন ১৫ বছরের এক নাবালিকা। ২ জনের বাড়ি বাংলাদেশে নিরা থানাধীন সিকান্দার পাড়া গ্রামে। বুধবার (১৮ ডিসেম্বর ) ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।