editor
প্রকাশিত: 4:25 PM, December 24, 2024
সুজন চক্রবর্তী, আসাম: ভারতের আসামরাজ্যের দক্ষিণ সালমারার মানকাছাড় থেকে গ্রেফতার ১৬ জন বাংলাদেশি। ভারত- বাংলাদেশ সীমান্তে অবস্থিত জোরডাঙা গ্রাম থেকে বাংলাদেশিদের গ্রেফতার করে পুলিশ। মানকাছাড় পুলিশের তল্লাশি অভিযানে গ্রেফতার হন বাংলাদেশীরা। আপাতত ধৃতদের জেরা করছে মানকাছাড় পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতরা জোরডাঙা গ্রামের এক স্থানীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তদন্তে পুলিশ জানতে পারে, ধৃত ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশের নাগরিক। ধৃত ১৬ জনের মধ্যে ৩ জনের কাছ থেকে উদ্ধার হয় আধার কার্ড। এতে বেঙ্গালুরুর ঠিকানা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের সোমবার (২৩ ডিসেম্বর ) রাতেই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যে স্থানীয়দের বাড়িতে ১৬ জন বাংলাদেশি আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়ির মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর আগেও ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আসামে ৬ বাংলাদেশি ধরা পড়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর ) সকালে আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তাঁদের আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে আসামের কোন অঞ্চল থেকে ওই ৬ জন ধরা পড়েছেন, তা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।