editor
প্রকাশিত: 4:29 PM, December 24, 2024
সুজন চক্রবর্তী: জাল নথি বানিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বসবাস করতে শুরু করেছিলেন ৫ বাংলাদেশি নাগরিক। ভারতে থাকার কোনও বৈধ নথি না দেখাতে পারার কারনে তাঁদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সবমিলিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং বাকিরা জাল নথি বানাতে তাঁদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা জানিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য নথি জাল করার একটি চক্র দিল্লিতে সক্রিয় রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। অবৈধভাবে দিল্লিতে বসবাস করা বাংলাদেশিদের খুঁজে বার করতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় থেকে। এরপরেই পুলিশের তৎপরতা শুরু হয়ে যায় দিল্লি জুড়ে।
দিল্লির কোথায় কত বাংলাদেশি অবৈধভাবে বসবাস শুরু করেছেন, তা খুঁজতে শুরু হয় বিশেষ পুলিশি অভিযান। দিল্লি পুলিশ জানায়, তারা এখনও পর্যন্ত সন্দেহভাজন ১৭৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছে। স্থানীয় থানাগুলির পুলিশ কর্মী এবং অন্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ শুরু করে সেই দল। কোথাও কোনও অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন কিনা, সে বিষয়েও খোঁজ খবর নেওয়া শুরু করে। এরই মধ্যে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সকালে দিল্লি পুলিশ জানায়, আরও ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে তারা। একই সঙ্গে জাল নথি চক্রে জড়িত সন্দেহে আরও ৬ জনকে পাকড়াও করা হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।