editor
প্রকাশিত: 12:21 PM, December 27, 2024
সুজন চক্রবর্তী:: ভারতের মধ্যপ্রদেশে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হল পশ্চিমবঙ্গের ৩ শ্রমিকের। টাওয়ারে সংস্কারের কাজ করছিলেন তাঁরা। আচমকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিশাল টাওয়ারে চাপা পড়ে যান ৩ জন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। মধ্যপ্রদেশের সীধী জেলার আমদাদ গ্রামের ঘটনা। সেখানেই পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাংলার ৩ শ্রমিক। এখনও তাঁদের নাম, পরিচয় জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ) সকাল থেকে টাওয়ারে কাজ করছিলেন শ্রমিকেরা। টাওয়ারটি বদলানোর কাজ চলছিল। পুরনো টাওয়ার সরিয়ে ওই স্থানে নতুন টাওয়ার বসানো হচ্ছিল। এদিন দুপুর সাড়ে ১২টায় আচমকা একটি টাওয়ার ভেঙে পড়ে। এত দ্রুত টাওয়ার ভাঙে যে, সেখান থেকে সরে যাওয়ার ও সময় পাননি শ্রমিকেরা। টাওয়ার ভেঙে পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আর একজনে মৃত্যু হয়। ৩ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে । তবে কোন জেলা থেকে তাঁরা মধ্যপ্রদেশে কাজ করতে গিয়েছিলেন, তা এখনও জানা যায়টি। সীধীর পুলিশ সুপার রবীন্দ্র বর্মা জানিয়েছেন, এই ঘটনায় মোট আহতের সংখ্যা ৬ জন। রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজে তাঁদের চিকিৎসা চলছে। মৃতেরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা হবে খোঁজ নিচ্ছে পুলিশ। সেই অনুযায়ী তাঁদের পরিবারকে খবর দেওয়া হবে
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।