editor
প্রকাশিত: 2:49 AM, December 28, 2024
সুজন চক্রবর্তী:: ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আচমকা হায়নার তান্ডব। আক্রান্ত কমপক্ষে ১৫ জন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দুর্গাপুরের পানগড় ব্লকে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পাল্টা আক্রমণে মৃত্যু হয় ১টি হায়নার। জঙ্গলে বন্দুক হাতে চিরুনি তল্লাশি চালাচ্ছেন বনদপ্তরের কর্মীরা।
জানা গেছে, শুক্রবার (২৭ ডিসেম্বর ) সকালে দুর্গাপুরের বুদরদের দেবশালা গ্রামে আচমকা হানা দেয় হায়না। বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার পথে বেশকিছুটা এলাকা জুড়ে রয়েছে জঙ্গল। সেখান থেকে যাওয়ার সময় বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ে হায়নাটি। কমপক্ষে প্রায় ১৫ জন আক্রান্ত হন। প্রাণ বাঁচাতে সকলেই নিজের মতো ছোটাছুটি করেন। প্রত্যেকেরই শরীরের একাধিক জায়গায় কেটে গিয়েছে বলে খবর। আহতদের পানগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ১১ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যান বন দপ্তরের আধিকারিকরা। জঙ্গলে চলছে তল্লাশি অভিযান।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।