editor
প্রকাশিত: 3:36 PM, December 28, 2024
জৈন্তাপুর প্রতিনিধি::সিলেটের জৈন্তাপুরে পরিত্যক্ত পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় উদ্ধার হওয়া মরদেহটি মানসিক ভারসাম্যহীন নাম পরিচয় বিহীন এক ভবঘুরে (পাগল) মানুষের।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮শে ডিসেম্বর) সকাল ১০:৪৫ মিনিটের উপজেলার সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের পাশে জৈনিক হোসেন মিয়ার মালিকানাধীন একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ দেখতে পায় স্হানীয়রা।
পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়া হলে বেলা ১১: টায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়রা নিহত ব্যাক্তিকে একজন মানসিক ভারসাম্যহীন বলে নিশ্চিত করেছেন। তারা জানান বেশ কয়েকদিন যাবৎ দরবস্ত সারীঘাট এলাকায় সে বিবস্ত্র অবস্থায় চলফেরা করতো। বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সে মাজেমধ্যে সারীঘাট বালু সাইটে বালুর স্তুপে মাথা ও শরীল ঢুকিয়ে রাখতে দেখতো স্থীনীয়রা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত শীতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ( কানাইঘাট সার্কেল) ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, উদ্ধার পরে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির