editor

প্রকাশিত: 11:41 AM, December 29, 2024

জৈন্তাপুরে সাংবাদিককে শ্রমিক নেতার হাতকাটার হুমকি, থানায় সাধারণ ডায়েরী

জৈন্তাপুরে সাংবাদিককে শ্রমিক নেতার হাতকাটার হুমকি, থানায় সাধারণ ডায়েরী

জৈন্তাপুর প্রতিনিধি :: অধৈধ ভাবে বালু উত্তোলন, বালু শ্রমিকদের থেকে চাঁদা আদায়ের দৃশ্যধারণের সংবাদ প্রচার করায় জৈন্তাপুরের একজন সাংবাদিককে হাত কেঁটে নেয়ার হুমকি দিলেন সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী।

শনিবার ( ২৮শে ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় মোবাইল ফোনের মাধ্যমে দৈনিক ইত্তেফাক ও একাত্তরের কথা পত্রিকা’র জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলামকে তিনি এই হুমকি দেন।

এ ঘটনায় সাংবাদিক নাজমুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং -১১৫৬।

এ বিষয়ে সাংবাদিক নাজমুল ইসলাম ও শ্রমিকনেতা আমিরআলির কথপোকথনে চার মিনিট ছয় সেকেন্ডের একটা ফোনালাপের অডিও সংরক্ষণ করা হয়েছে।
অডিওতে শ্রমিকনেতা আমির আলি নাজমুলকে বলেন, তুমি কয়েক হাজার শ্রমিকের পেটে লাথি মারতেছো। প্রতিউত্তরে নাজমুল জিজ্ঞেস করেন, এমন কোন প্রমান কি আপনার নিকট আছে যে আমি শ্রমিকদের পেটে লাথি মারছি।

এর প্রতিত্তোরে আমির আলী বলেন, তুমি বালু উত্তোলনের খবর ইউএনও অফিসে দেও তার সব খবর আমি পাই। ঠিক পরপরই আমির আলি উত্তেজিত হয়ে বলেন বেশী বাড়াবাড়ি করবায় না। বেশী বাড়াবাড়ি করলে তুমার হাত কাটি ফালাই দিমু। এরপর সাংবাদিক নাজমুলের পিতামাতার কথা বলে জঘন্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এ বিষয়ে শ্রমিকনেতা আমির আলিকে ফোন দিলে তিনি বলেন, নাজমুল তাকে প্রথমে গালি দিছে এজন্য তিনি হাত কাটার হুমকি প্রদান করেন। এর প্রতিত্তোরে যখন ফোনালাপের কথা বলা হয় তখন তিনি আর কোন সদুত্তর দিতে পারেন নি। শুধু বলেন সারিঘাট বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলেন। পরে বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ জানান, বিষয়টি দুঃখজনক। আমরা এটা মিমাংসার চেষ্টা চালাচ্ছি।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সাংবাদিক নাজমুলকে হাত কাটার হুমকি সহ পুরো ফোনালাপেট অডিওটি শুনেছি। ইতিমধ্যে নাজমুল সাধারণ ডায়েরী করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান শ্রমিকের সভাপতি আমির আলীকে ফোন দিলে তিনি প্রথমে আত্মপক্ষ সমর্থন করে কথা বলেন। পরে অডিওর বিষয়ে বললে ফোন কেটে বন্ধ করে দেন। তিনি জানান উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করা হবে।

এ দিকে সাংবাদিক নাজমুল ইসলামকে হুমকি প্রদানের ঘটনায় জৈন্তাপুর উপজেলার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অনতিবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতারের পাশাপাশি ও এর পিছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করতে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির