editor
প্রকাশিত: 4:10 PM, January 1, 2025
বিনোদন ডেস্ক:: বলিউড ভাইজান সালমান খানকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি, প্রকাশ্যে বন্ধু বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড- এভাবে গত বছরের পুরোটাই আতঙ্কের মধ্যে কেটেছে সালমান খান ও তার পরিবারের। এখন ছেলেকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন তার মা সালমা খান। সালমানের নিরাপত্তার জন্য তিনি প্রার্থনা জানাতে সিরডি সাই বাবার দরবারে গিয়েছিলেন।
গত ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন সালমান। প্রাণনাশের হুমকির কারণে এবারের জন্মদিনে আর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দাতেও দেখা যায়নি ভাইজানকে। গতবারও নিজের ফ্ল্যাটের এই বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছাগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু এবারে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ভাইজান। তাই তার নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। কঠোর নিরাপত্তার হয়েছে জামনগরের জন্মদিনের অনুষ্ঠান।
জামনগরের জন্মদিনের অনুষ্ঠান সিরডির সাই বাবার মন্দিরে যান সালমা খান। তার সঙ্গে ছিলেন মেয়ে আলভিরা ও জামাই অতুল অগ্নিহোত্রি। জানা গেছে, ভক্তিভরে সাই বাবাকে প্রণাম করেন সালমা খান। সালমানসহ পুরো পরিবারের মঙ্গল কামনা করেন তিনি। জন্মসূত্রে, সালমা খানের নাম সুশীলা চরক। তিনি হিন্দু পরিবারে বড় হয়েছেন। সেলিম খানকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছেন।
মা-বাবার বাধ্য ছেলে সালমান খান। বাবা যদি তার সামনে থাকে তাহলে নাকি ভাইজান চেয়ারে পর্যন্ত বসেন না। শ্রদ্ধায় মাথা নত করে দাঁড়িয়ে থাকেন।
এবারের জন্মদিনের ঠিক পরেই প্রকাশ করেছেন ‘সিকান্দার’সিনেমার টিজার। এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এ সিনেমায় সালমানের পাশাপাশি দেখা যাবে রাশমিকা মান্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। ধারণা করা হচ্ছে, এ সিনেমার ভিলেন তিনিই। এতে অন্যান্য ভূমিকায় সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বরকে দেখা যাবে।
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।
রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম
সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক