admin

প্রকাশিত: 4:15 PM, June 1, 2021

ভূমিকম্পে : ঝুঁকিপূর্ণ মার্কেট খোলা রেয়েছে

ভূমিকম্পে : ঝুঁকিপূর্ণ মার্কেট খোলা রেয়েছে

অনলাইন ডেস্ক
সিলেট নগরী এবং আশপাশ এলাকায় গত শনিবার দিনে ও রাতে কয়েক দফা এবং রোববার ভোররাতে আরেকবার ভূমিকম্প হয়েছে। শনিবার থেকে পরবর্তী ১০ দিন সিলেটে আরও বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এর পরিপ্রেক্ষিতে বিপদ এড়াতে নগরীর ঝুঁকিপূর্ণ ছয়টি মার্কেট ও একটি দোকান ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেন সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সেগুলো হচ্ছে- সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় ভবন মার্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন। এছাড়াও নগরীর জিন্দাবাজারস্থ জেন্টস গ্যালারি নামের দোকানকেও একই নির্দেশ দেওয়া হয়।

এদিকে, মধুবন সুপার মার্কেটে সব ধরনের দোকান বন্ধ থাকলেও খোলা রয়েছে একটি ব্যাংক ও দুটি বীমা কার্যালয়। ঝুঁকি নিয়ে এগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম। তবে সেগুলোকে বন্ধ রাখার জন্য সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে চিঠি প্রদান করা হয়েছে বলে সিসিক সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১ জুন) সরেজমিনে মধুবন সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় অবস্থিত যমুনা ব্যাংক খোলা এবং স্বাভাবিকভাবে চলছে এর কার্যক্রম। মার্কেটের সামনের কলাপসিবল গেটগুলো বন্ধ করে সেখানে নিরাপত্তাকর্মীরা পাহারায় থাকলেও ব্যাংকে যাওয়ার কথা বললে খুলে দেয়া হচ্ছে গেট। এছাড়াও মার্কেটের উত্তরপাশের ছোট গেটটি গ্রাহকদের যাতায়াতের জন্য খোলা রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে গেটে থাকা একজন নিরাপত্তাকর্মী কে বলেন- ‘খুব ভয়ে ভয়ে ডিউটি করতে হচ্ছে। আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে- গেট লাগিয়ে ভেতরে থাকতে এবং ব্যাংকে লোকজন আসলে পশ্চিমের গেট দিয়ে ভেতরে যাওয়ার জন্য বলে দিতে।’

ওই নিরাপত্তাকর্মী আরও বলেন- ‘শুনেছি সিলেটে নাকি কয়েকদিনের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। মার্কেট বন্ধ থাকলেও কয়েকটি প্রতিষ্ঠান খোলা থাকার কারণে আমাদেরকে মার্কেটের নিচে দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে। যদি কোনো অঘটন ঘটে তবে আমার পরিবারের দায়িত্ব কে নেবে?’

তবে যমুনা ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক এ.এস.এম শামিম চৌধুরী বিষয়টি অস্বীকার করে বলেন- ‘আমাদের কার্যক্রম বন্ধ রয়েছে। আপনি একবার অফিসে আসলে বিস্তারিত কথা বলা যাবে।’

এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী কে বলেন, সিসিকের পক্ষ থেকে মধুবন মার্কেটের ব্যাংক ও বীমা কর্তৃপক্ষকে চিঠি প্রদান করা হয়েছে। তবে এগুলো- বিশেষ করে ব্যাংক আর্থিক লেনদেন এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তাই হয়তো কিছু সময় খোলা রেখে কার্যক্রম চালানো হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ এ মার্কেট থেকে তাদের কার্যক্রম সরিয়ে নিতে কঠোরভাবে বলা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ