editor

প্রকাশিত: 8:27 PM, July 7, 2021

এএসআই মোস্তাফিজের বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ

এএসআই মোস্তাফিজের বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মোস্তাফিজের বিরুদ্ধে নিরীহ জনসাধারণকে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুলাই) সিলেটের পুলিশ কমিশনার বরাবরে এ অভিযোগ দাখিল করে ১৪নং ওয়ার্ড পুলিশিং কমিটি।

এতে স্বাক্ষর করেন ১৪নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক কালাম আহমেদ, সহ সভাপতি এম. এ. মতিন, মামুন খান জনি, আবুল হাসেম, জাকারিয়া, শাহাদাত হোসেন, শহিদুর রহমান, মাহবুবুর রহমান জনি আরো অনেকে।

অভিযোগে তারা উল্লেখ করেন, গত ৫ জুলাই সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় জনি নিয়ার কলোনীর ইয়াবা ব্যবসায়ী ইউসুফের স্ত্রীর সাথে জনৈক মহিলার উভয়পক্ষের শিশু সন্তান নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। পরে কলোনীর কেয়ারটেকার ও মালিকপক্ষ উভয়পক্ষকে শান্ত করেন এবং বাদ এশা বিচার শালিসের মাধ্যমে মিমাংসা করার আশ্বাস দেন। পরে ইউসুফ বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তাফিজ ও ২ কনস্টেবল নিয়ে কলোনীতে হাজির হয়। এসময় এএসআই মোস্তাফিজ ইউসুফের পক্ষ নিয়ে কলোনীর কেয়ারটেকার দ্বীন ইসলামকে মারধর ও গালিগালাজ করে। এতে খাদিজা বেগম এর প্রতিবাদ করলে তাকেও গালিগালাজ ও নির্যাতন করে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ইয়াবা ব্যবসায়ী ইউসুফের বিরুদ্ধে এখনও দুটি ইয়াবা মামলা চলমান। এমনকি তিনি ৬ মাস জেল হাজেতেও ছিলেন। ইয়াবা ব্যবসায়ী ইউসুফের সাথে এএসআই মোস্তাফিজের সম্পর্ক থাকার কারনে ইউসুফ নির্দিধায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার ব্যবসায় কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকেও মামলা-হামলার হুমকি দেয়। এলাকাবাসী এএসআই মোস্তাফিজের অতিষ্টে ও আতঙ্কে দিনযাপন করছেন। তাই এএসআই মোস্তাফিজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ