editor

প্রকাশিত: 6:25 PM, July 29, 2021

কবরস্থানের পবিত্রতা রক্ষার জের: প্রবাসী, স্বাস্থকর্মী সহ বিবাদী পক্ষের পাল্টা মামলা

কবরস্থানের পবিত্রতা রক্ষার জের: প্রবাসী, স্বাস্থকর্মী সহ বিবাদী পক্ষের পাল্টা মামলা

ডেস্ক রিপোর্ট :: কবরস্থানের পবিত্রতা রক্ষায় বাধা দেওয়ায় ওয়ারিছ আলী গংদের আক্রমনের শিকার হয়েছেন প্রতিবন্দী সালাউদ্দিনগং। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ জুলাই সকাল ৯টায় কবরস্থানে পবিত্রতা বিনষ্টকারীদের বাধা দিলে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২৬ জুলাই ছাতক থানায় মামলা দায়ের করেন হাজী মো. আব্দুছ ছোবহানের ছেলে মো. হোসেন আহমদ। মামলা নং ২১।সুনামগঞ্জের ছাতকের কৈতকে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে মামলা থেকে বাঁচতে উল্টো মিথ্যা মামলা করেছে হামকারীরা এমন অভিযোগ এলাকাবাসীর।

কৈতক গ্রামের শালিস ব্যক্তিত্ব সাবেক মোতাওয়াল্লী হাজী আব্দুস সোবহান, বর্তমান মেম্বার সাফিয়া খাতুন, রফিক আলী, মুক্তিযোদ্ধার সন্তান নুরুজ্জামান, আব্দুর রহিম, সাবেক মোতাওয়াল্লী ইমান আলী, আইয়ুব আলী, আব্দুর রহমান জানান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামের ওয়ারিছ আলী, তার ছেলে সোহেল আহমদ সোহাগ, কাওছার আহমদ, শামছুদ্দিন, সাদক আলী, ইয়াসিন আলী, আব্দুল কুদ্দুছ, জুনেদ, আরকান আলী, আরফান আলী, ইরফান আলী, সুমন, বাবুল, আঙ্গুরগংরা এলাকায় সব সময় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা কিছুদিন পর পরই এলাকার নিরীহ মানুষদের মারধর করে। শান্তিপ্রিয় গ্রামের মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানী করে থাকে এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় তারা ঢুকিয়ে দেয়। তাদের অন্যায়ের প্রতিবাদ করলেই তারা হামলা-মামলা করে থাকে।

তারা আরো বলেন, গত ২০ জুলাই সকাল ৯টায় কৈতক গ্রামে কবরস্থানের পবিত্রতা নষ্ট করে গরু-ছাগল চড়ানোর বাধা দেওয়ায় কৈতক গ্রামের ওয়ারিছ আলী, তার ছেলে সোহেল আহমদ সোহাগ, কাওছার আহমদ, শামছুদ্দিন, সাদক আলী, ইয়াসিন আলী, আব্দুল কুদ্দুছ, জুনেদ, আরকান আলী, আরফান আলী, ইরফান আলী, সুমন, বাবুল, আঙ্গুরগংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে প্রতিবন্দী সালাউদ্দিন, রাজনা বেগম, ইয়াহিয়া, জাকারিয়া, আকদ্দুছ আলী, ইমরান আহমদ, মুজিবুর রহমান, তোফায়েল আহমদকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ২৬ জুলাই ছাতক থানায় মামলা দায়ের করেন হাজী মো. আব্দুছ ছোবহানের ছেলে মো. হোসেন আহমদ। মামলা নং ২১। মামলায় কৈতক গ্রামের ওয়ারিছ আলী, তার ছেলে সোহেল আহমদ সোহাগ, কাওছার আহমদ, শামছুদ্দিন, সাদক আলী, ইয়াসিন আলী, আব্দুল কুদ্দুছ, জুনেদ, আরকান আলী, আরফান আলী, ইরফান আলী, সুমন, বাবুল, আঙ্গুরগংদের আসামী করা হয়।

কৈতক গ্রামের শালিস ব্যক্তিত্ব সাবেক মোতাওয়াল্লী ইমান আলী জানান, ঐ মামলা থেকে বাঁচতে সুচতুর কৈতক গ্রামের মৃত ঠাকুরধন আলীর ছেলে ওয়ারিছ আলী এই এলাকার যারা মারামারির সাথে জড়িত ছিল না তাদেরকে আসামী করে ঘটনাটি ভিন্নখাতে প্রভাহিত করতে ছাতক থানায় পাল্টা একটি মামলা দায়ের করেন। যার নং- ২২। এই মিথ্যা মামলার ১নং আসামী করেছে ছাতক কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থকর্মী মো. আবুল হোসেনকে। এই আবুল হোসেন করোনাকালের শুরু থেকে অত্র এলাকার যারা করোনায় আক্রান্ত তাদের সিম্পুল সংগ্রহ করতেন। পাশাপাশি তিনি প্রতিদিন করোনা ভ্যাকসিন টিকা দিয়ে জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছেন। যখন তিনি কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন এবং জীবন বাজি রেখে সরকারের নির্দিশে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন। সেই সময় ওয়ারিছ আলী মিথ্যা মামলায় তাকে ১নং আসামী করেছেন। শুধু তাই নয় ওয়ারিছ আলীর দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে কৈতক গ্রামের মোহাম্মদ রফিকুর রহমানকে আসামী করা হয়েছে। যিনি বর্তমানে সৌদি আরবে বসবাস করে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কাজ করছেন।

মুক্তিযোদ্ধার সন্তান নুরুজ্জামান জানান, ওয়ারিছ আলীর দায়েরকৃত মিথ্যা মামলায় মকদ্দুছ আলীর ছেলে এমরান হোসেন (১৬), মো. হোসেন আহমদের ছেলে মো. তারেক আহমদ (১৬) ও আনিছ আহমদের ছেলে জাকারিয়া আহমদ (১৫)-কে মামলার আসামী করা হয়েছে। অথচ তারা সবাই শিশু।

জাউয়া বাজার ইউনিয়নের মেম্বার সাফিয়া খাতুন জানান, সন্ত্রাসী হামলায় রাজনা বেগম আহত হলে আমার ছেলে মাহবুব মিয়া ওসামনী হাসপাতালে মুমুর্ষ রাজনা বেগমকে নিয়ে যায় এবং ভর্তি করে। আমার ছেলে মাহবুব যখন দুপক্ষের মধ্যে মারামারি হয়েছিল তখন সে মধ্যস্থতা করে। আমি ওয়ারিছ আলীকে জিজ্ঞেস করলে, তিনি আমাকে বলেন, ‘কেন তোমার ছেলে রাজনা বেগমকে ওসমানীতে ভর্তি করলো সেই জন্য আমি তোমার ছেলেকে আসামী করেছি”। তিনি বলেন, আমি ছাতক থানা প্রশাসন, পুলিশ সুপার, ডিআইজি মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই মিথ্যা মামলাটি সুষ্ঠু তদন্ত করে অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহেল, কাওছার গংদের হাত থেকে শান্তির জনপদ কৈতক গ্রামকে রক্ষা করার অনুরোধ করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।