editor

প্রকাশিত: 12:59 AM, April 30, 2025

“আমরা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হওয়ার লড়াই করছি না” : ডা. শফিকুর রহমান

“আমরা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হওয়ার লড়াই করছি না” : ডা. শফিকুর রহমান

1

মো. সামছুল ইসলাম, জুড়ী:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা শুধু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, গ্রামের মেম্বার, কাউন্সিলর কিংবা মেয়র হওয়ার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য।”

5

দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন
উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরোও বলেন, “আমরা সরকারে গেলাম কি গেলাম না, সেটা বড় বিষয় নয়। আল্লাহ বলেছেন, ‘ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আমি।’ তাই ক্ষমতার জন্য লড়াই নয়, মানবতার জন্য লড়াই আমাদের দায়িত্ব। তবে এটাও ভাববেন না, জামায়াতকে দায়িত্ব দিলে তারা তা গ্রহণ করবে না। আল্লাহ যদি চান, জনগণের অন্তরে ভালোবাসা সৃষ্টি হলে, আল্লাহই সে ব্যবস্থা করে দেবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ নজমুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য লুৎফুর রহমান আজাদী, প্রভাষক মাওলানা আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর এড. শাখাওয়াত হোসাইন, উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান আজিজী প্রমুখ।

2

এছাড়াও কুলাউড়া পৌরসভা হল রুমে অমুসলিমদের নিয়ে মতবিনিময় সভাসহ আরো কয়েকটি সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

7

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

1 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

1 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

7 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

3 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
5