editor
প্রকাশিত: 3:19 PM, August 28, 2021

জকিগঞ্জে থামছেই না হিজড়াদের উৎপাত
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের আটগ্রাম এলাকায় আতঙ্কের নাম এখন হিজড়া! জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম-জকিগঞ্জ সড়কের একটি বাড়ীতে হিজড়ারা ভাড়াটিয়া হিসেবে থাকে। প্রতিদিন সকাল হতেই বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে হিজড়ারা এ অঞ্চলের বিভিন্ন বাজার ও এলাকায়। বাজার বা রাস্তার বিভিন্ন পয়েন্টে গাড়ী থামিয়ে চলে চাঁদাবাজি।
তাও শেষ নয় দাবীকৃত চাঁদা না পেলে গাড়ীর যাত্রীদের উপর চলে নির্যাতন। অশালীন ভাষায় গালাগালী, কাপড় খুলে বিবস্ত্র অবসÍায় খারাপ আচরণ! শাহবাগ, সড়কের বাজার, আটগ্রাম, কালিগঞ্জ বাজার ছাড়াও বিভিন্ন গ্রামে গিয়ে চলে হিজড়াদের চাঁদাবাজি। গ্রামের সহজ সরল মহিলাদের ভয় দেখিয়ে টাকা অথবা চাল দাবী করা হয়। চাহিদামত চাল না দিলে অকথ্য ভাষায় গালাগালি এবং খারাপ আচরণ। অনেক লেখালেখির পরও কোনভাবেই থামছেই না হিজড়াদের উৎপাত? উপজেলা ছাত্রলীগ নেতা আতিক আহমদ বলেন, আটগ্রাম ষ্টেশনে হিজড়া আসার পর তাদের আড্ডার কারণে ষ্টেশনে অবসÍান করা কঠিন হয়ে পড়ে। আমাদের ধার্মিক এলাকায় এইসব কোনোভাবেই মানায় না।
৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের নাসিম আহমদ, বদরুল হক, শফি মিয়া বলেন, প্রতিমাসে ৩/৪ বার হিজড়ারা আমাদের বাড়ীতে আসে। অনেকে হিজড়াদের ভয়ে দরজা বন্ধ করে দিলেও তাদের হাত থেকে রক্ষা পায় না। মানিকপুর ইউনিয়নের দর্গাবাহারপুর গ্রামের শিক্ষক জাকির হোসাইন বলেন, হিজড়াদের কারনে আমরা অতিষ্ট। এরা মানুষের মান সম্মান কিছুই বুঝে না, যা ইচ্ছা তা করে। চাহিদামত কিছু না পেলে মানুষের ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। এদের বিষয়ে ৩নং কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকার নাইন লস্করের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আমি উপজেলা সমন্বয় সভায় বলেও কোনো লাভ হয়নি। মানুষ এদের কারনে অতিষ্ট।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এদের বিষয়ে শুনেছি তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্তা নিব। উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমি আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানালেন, সমন্বয় সভায় আমি বলেছি এরা আমাদের তালিকাভুক্ত কোনো হিজড়া নয়। এরা অন্য জায়গা থেকে এসেছে। আমি জকিগঞ্জ থানার ওসিকে বলেছি হিজড়ারা যেন কাউকে বিরক্ত না করে। তবে আমাকে একটু সময় দেন দেখি কি করা যায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮ /আগষ্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ