editor
প্রকাশিত: 9:47 AM, June 3, 2025
মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন আর.এ.কে মসফ্লাই কোম্পানির শ্রমিকরা। সোমবার সকাল ৯টায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শুরু হয় এই অবরোধ কর্মসূচি।
শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শতাধিক যানবাহন আটকে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম এবং মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করেন।
আলোচনার পর ৪ জুনের মধ্যে বেতন ও বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শ্যামল বাবু বলেন, “৪ জুনের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের