editor

প্রকাশিত: 9:51 AM, June 3, 2025

লাখাইয়ে ব্যাস্ত সময় পার করেছে  কামার শিল্পীরা

লাখাইয়ে ব্যাস্ত সময় পার করেছে  কামার শিল্পীরা

আশীষ দাশ গুপ্ত, লাখাই:: ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের লাখাই উপজেলার  কর্মকার সম্প্রদায়ের কামার শিল্পীরা। ভোর থেকে  রাত পর্যন্ত নিরলসভাবে দা, ছুরি, বটি, কুড়াল ও চাপাতি  তৈরির কাজ করছেন তারা। কোরবানি উপলক্ষে অর্ডার নেওয়া দা চাপাতি ছুরি  ঠিক সময় তৈরি করে দিতে দিন-রাত কাজ করছেন তারা।

আর কয়েক দিন পর কোরবানির ঈদ। ব্যস্ত   কামার শিল্পীরা। দিন রাত   শোনা যায় ঠুংঠাং শব্দ। কোরবানির পশু জবাই ও মাংস বানাতে আগুনের শিখায় লোহাকে পুড়িয়ে তৈরি করা এসব দা, ছুরি, কুড়াল, বটি, চাপাতি অত্যাবশ্যকীয়। কোরবানির আগে এসব উপকরণ হাতের কাছে না থাকলেই নয়। সেগুলো সংগ্রহ ও প্রস্তত রাখতে এখন ব্যস্ত সবাই। তাই এসব কিনতে এখন কামারের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। লাখাই উপজেলার   সবচেয়ে বড় কামার দোকান  হিসেবে পরিচিত লাখাই  বাজার বুল্লা বাজার  কামার। সেখানকার কর্মকার নতুন নতুন দা, ছুরি ও বটিসহ নানান ধারালো অস্ত্র তৈরি করছে। কেউ আবার পুরনো দা, ছুরি, বটি ঝালাই দিয়ে ধারালো করে নিচ্ছেন।

এসব দোকানের কারিগররা জানান, কোরবানি দিন সকাল পর্যন্ত দিন-রাত  কাজ করতে হয় । লাখাই বাজার মোড়াকরি বাজার, বুল্লা বাজারের কামারদের ব্যস্ততা একই রকম। কথা বলার সময় নেই কারও। কেউ হাপর টানছেন। কেউবা আগুনে কয়লা দিচ্ছেন। জ্বলন্ত আগুন থেকে লোহা তুলে সমানতালে পেটাচ্ছেন তাঁরা। সেই পেটানো তপ্ত লোহা থেকে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি কুড়াল, চপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র।

লাখাই বাজারে কামার শিল্পী গোপেশ কর্মকার বলেন  আগের মত আমাদের কাজ এখন আর হয় না ঈদ আসলে আমাদের কিছু কাজ হয়  তবে ঈদের পুরোদমে কাজ এখনো আমরা পাইনি, কাজ অনুযায়ী মজুরি কম ,  ঈদের পাঁচ সাত দিন আগে থেকে ভাল বেশি কাজ পড়বে।

কামার শিল্পী হেমেন্দ্র কর্মকার   বলেন, ঘামে ঝরা পরিশ্রম অনুযায়ী আমাদের মূল্যায়ন ও মুজুরী কম। কোরবানী ঈদ আগমনীর সপ্তাহ পূর্ব সময় আমাদের ব্যবসার সুদিন হলেও বাকি দিনগুলো কষ্টে কাটে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর