editor

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৫

আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ সমালোচনা করার প্রতিবাদ জুড়ীতে মানববন্ধন

আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ সমালোচনা করার প্রতিবাদ জুড়ীতে মানববন্ধন

6

জুড়ী সংবাদদাতা :মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনফর আলীর বড় ছেলে আয়নুল হক দেশের প্রখ্যাত আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ সমালোচনা করায় ফুঁসে উঠেছে জুড়ীর সাধারণ জনতা ও সচেতন মহল।

3

ঘটনার বেশ কয়েকদিন অতিক্রম করলেও ক্ষমা চায়নি চেয়ারম্যান পুত্র আয়নুল হক। এজন্য বিষয়টি নিয়ে আগামীকাল বুধবার (১১ জুন) বাদ আছর জুড়ী নাইট চৌমূহনীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জুড়ী উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা।

6

এর আগে ৪ জুন আয়নুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে শয়তানের ইমোজি দিয়ে একটি ছবি শেয়ার করে লিখেন, ইবলিশ সহ সকল শয়তান একসাথে। আল্লাহর দিন ও ইসলামকে এই শয়তানদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন।আয়নুল ফেসবুকে যে ছবি শেয়ার করেছেন সেটি হলো পবিত্র হজ্জ পালন করতে গিয়ে বাংলাদেশের খ্যাতিনামা আলেমগণ একসাথে পবিত্র মক্কা নগরীর একটি ঘরে বসে আছেন। ছবিতে দেশের জনপ্রিয় আলেম ড. মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, হেফাজতের মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ও টেকের হাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সহ দেশের খ্যাতিনামা আলেমগণ একসাথে বসা ছিলেন। আর সেই ছবি শেয়ার করে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফুঁসে উঠেছে সাধারণ জনতা।ঐদিন রাত থেকে তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় নানা সমালোচনা।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী আয়নুলের পোস্ট নিয়ে সমালোচনা করতে দেখা গেছে। অনেকেই বলছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। আবার অনেকেই তাওহীদি জনতাকে নিয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সাজেদুল ইসলাম বলেন, দেশ বরেণ্য আলেমরা যখন হজ্জ পালন করতে পবিত্র নগরীতে একত্রে অবস্থান করছেন তখন তার এধরনের আক্রমণাত্মক কটুক্তি তাওহীদি জনতার হৃদয়ে আঘাত করছে। অনতিবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, চেয়ারম্যান পুত্র ক্ষমা না চাওয়ায় আমরা বুধবার বাদ আছর মানববন্ধন কর্মসূচী পালন করেছি। এরপর আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
বুধবার সাজিদ মাহমুদের সঞ্চালনায় মাওলানা ডা: ফখরুদ্দীন পাঠান সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন জুড়ী উপজেলার সভাপতি মাওলানা মো: সামছুল ইসলাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়ন ইমাম শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মোস্তাকিম আলী।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন মাওলানা আসিকুর রহমান, আব্দুস সত্তার, জহিরুল ইসলাম, সাইফুর রহমান, নাহিদ আহমেদ,খাইরুল আল আমিন প্রমুখ ।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

4 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

2 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

6 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

2 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

6 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 1 রবিবার

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

6 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

7 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 7 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

5 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

1
6