editor
প্রকাশিত: 3:33 PM, October 9, 2021
ডিএসএস ডেস্ক ::
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টায় হতে রাত ৯টায় পর্যন্ত সিলেট খাদিমপাড়াস্থ নাজিমগড় রিসোর্টে এই আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জেবুন্নেছা বেগম বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন বিরাট ও কার্যকর ভুমিকা রাখতে পারে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন সংগঠন নারিদের মানবিক গুনাবলি সমৃদ্ধ ভবিষত মানুষ গড়তে সহায়তা করবে। মাননীয় প্রধানন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারী সাহানা জাফরীন রোজী ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কোষ্যাধক্ষ জাফরিন আরা বেগম, সিলেটের বিদ্যালয় পরিদর্শক হেপি বেগম, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর আহমেদ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত হক, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সিলেট জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, সুনামগঞ্জ জেলা কমিশনার নাসিমা রহমান, হবিগঞ্জ জেলা কমিশনার নাসিমা আক্তার খানম, মৌলভীবাজার জেলা কমিশনার নুরজাহান সুয়ারা, সদস্য সালমা বাছিত সহ সিলেট অঞ্চলের বিভিন্ন জেলার গার্ল গাইডস, লেঞ্জার ও হলদেপাখির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে আঞ্চলিক পরিষদ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন জেলার অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অধিবেশনের অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
ডিএসএস/ ৯ অক্টোবর ২০২১ / আল-আমিন
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১