editor
প্রকাশিত: 3:34 PM, June 28, 2025
জাহিদুল ইসলাম, জৈন্তাপুর:: সিলেট সীমান্ত দিয়ে আবারো বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত অতিক্রম করে এবার ১৭ জন বাংলাদেশি নাগরিককে দেশের ভেতরে ঢুকিয়ে দিয়েছে তারা।
শুক্রবার( ২৭ জুন) ভোর ৬টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা কেন্দ্রী গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।
তিনি জানান, ৪৮ বিজিবির দায়িত্বাধীন মিনাটিলা বিওপির টহল দল মেইন পিলার ১২৮২/৮ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের ৪ ব্যাটালিয়নের পুশইনকৃত ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৭ জন শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবির অধিনায়ক আরও জানান, বিজিবি সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছেন। আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের