editor
প্রকাশিত: 9:01 PM, October 13, 2021
হিন্দুধর্মাবল্বীদের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দূর্গাপূজার অষ্ঠমীতে নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘ শারদীয় দূর্গাপূজা মন্ডব সহ নগরীর বিভিন্ন পূজা মন্ডব গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
পরিদর্শন কালে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ধর্ম যার যার উৎসব সবার এমন নীতি আদর্শ নিয়েই রাষ্ট পরিচালনা করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসে সামপ্রদায়িক সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে কাজ করে যেতে হবে। সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধম্বালীরা বিপুল উৎসব মুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিবছর উদযাপন করে যাচ্ছেন শারদীয় দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপে অনুদান প্রদানসহ মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সমাজের যাবতীয় অনাচার অবিচারকে দলিত করে ধর্ম ও মানবতা প্রতিষ্ঠায় সনাতন ধর্মের অনুসারীরা দুর্গাদেবীর আরাধনার মাধ্যমে করোনার দুযোর্গকালিন সময়ে দূর্যোগ থেকে মুক্তিসহ শোষনহীন সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রার্থনা করবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সদস্য জুমাদিন আহমদ, শ্যামল চৌধুরী, জয়দীপ দাস সুজন, চৈতালী সংঘ শারদীয় দূর্গাপূজা পরিচালনা পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র রায়, সহ-সভাপতি গৌতম বণিক, এডভোটে অশেষ কর, সহ-সাধারণ সম্পাদক নির্মল রায় (রাজা), অর্থ ও পরিচালনা সম্পাদক মদন মোহন কর্মকার, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও চৈতালী সংঘ পরিষদের সাংগঠনিক সম্পাদক বিক্রম কর (সম্রাট), রঞ্জন রায় প্রমুখ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির