editor
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫
মাধবপুর প্রতিনিধি : সিলেট রেঞ্জ পুলিশের জুলাই/২০২৫ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।
সভায় ডিআইজি মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা করেন এবং পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আগামীর দিনগুলো পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সহিদ উল্যাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়।
এছাড়া ওয়ারেন্ট তামিল, সমনজারি এবং নন-এফআইআর দাখিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই (নি:) জনাব আব্দুস সামাদ আজাদ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।
3 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
6 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
4 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
3 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
7 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
8 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
4 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী