editor

প্রকাশিত: 6:20 AM, October 3, 2025

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুরের জানাযায় মুসল্লীর ঢল

বিএনপির মহাসচিবের শোক

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুরের জানাযায় মুসল্লীর ঢল

নোমান আহমেদ, কোম্পানীগঞ্জ ::
দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. হিফজুর রহমান (৩৫) পাড়ি দিলেন না ফেরার দেশে। গতকাল বুধবার লাইফ সাপোর্ট হতে বাড়ীতে নিয়ে আসার পর ঐ দিনই রাত ২ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বর্ণি বড় মসজিদ ইদগাহ মাঠে নিহতের জানাযায় দলীয় নেতাকর্মীসহ হাজারো মুসল্লী শরীক হতে দেখা যায়। জানাযার পূর্বে মুসল্লীদের সমাগমে রাজনৈতিক, সামাজিক, উলামায়ে কেরাম অনুভূতি প্রকাশ করেন প্রয়াত হিফজুরের জীবন স্মৃতি নিয়ে।

অনুভূতি প্রকাশ কালে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলি আকবর বলেন, হিফজুর একজন ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনের অগ্র-সৈনিক ছিলেন,একসময় পুলিশ তাকে খুঁজে বেড়াতো সেও পুলিশের গতিবিধি লক্ষ্য করে সীমান্ত এলাকায় রাত্রি যাপন করে দলের জন্য কাজ করতো। অনুভূতি প্রকাশ কালে আরো জানা যায়, হিফজুর কওমী মাদ্রাসায় পড়ালেখা শেষ করে মেধার স্বাক্ষর রেখেছে, আলীয়া মাদ্রাসায় ভর্তি হয়েও শেষ নয় পরবর্তীতে কলেজের আঙ্গিনায়ও পদচারণ করে। তার একনিষ্ঠতা, প্রচেষ্টার ফলে বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পান।

শোকাহত নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুভূতি প্রকাশ কালে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, সংসদ সদস্য পদপ্রার্থী গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি নেতা আকবর হোসেন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল মোত্তাকিন বাদশা, যুগ্ম সহসাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, ব্যাংকার ও সাংবাদিক রাজু আহমদ, উপজেলা যুবদল নেতা মোঃ রজন মিয়া, সিলেটের ডাকের সাংবাদিক নুর হোসেন, সাংবাদিক মোঃ মঈন উদ্দিন মিলন, আবিদুর রহমান, উপজেলা কোছাপ সভাপতি হেলাল আহমদ, উপজেলা যুব জামাতের সভাপতি ইকবাল হোসেন, ইসলামি ছাত্র শিবির কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মইনুল ইসলাম, কোছাপের সভাপতি হেলাল আহমদ, বর্ণি স্টুডেন্ট ফোরামের সভাপতি সাংবাদিক নোমান আহমেদ প্রমূখ।

পারিবারিক সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা হিফজুর রহমান দীর্ঘদিন যাবৎ লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি কয়েক মাস ধরে। অবশেষে ১৭ দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর তিনি চিরবিদায় নেন। প্রয়াত হিফজুর প্রিয়তমা স্ত্রী, জনমদুখী মা, বুকের সাহস তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। হাজারো মুসল্লীর উপস্থিতিতে মরহুমের চাচা হজরত মাওলানা ইয়াকুব আলীর ইমামতিতে জানাযার নামাজ শেষে মরহুমের লাশ গ্রামের পঞ্চায়েতী গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম হিফজুর রহমান কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম হিফজুর রহমান-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী পৃথক শোকবার্তায় সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের