editor
প্রকাশিত: 2:24 PM, December 20, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জে যুবকের বিরুদ্ধে বোনের বাড়ি বেড়াতে এসে এক শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিহানের বয়স ৮ বছর। সে অভিযুক্তের ভগ্নিপতির বোনের ছেলে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তাহিরপুর উপজেলার তৌহিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য ইমামুল মিয়া বলেন, ওই গ্রামে গিয়ে জানতে পারি আটক তৌহিদ বৃহস্পতিবার বোনের বাড়িতে আসেন। শুনেছি তৌহিদ মানসিক ভারসাম্যহীনের মতো চলাফেরা করেন। বেড়াতে এসে শুক্রবার তিনি ১০০ টাকা দিয়ে একটি দা কেনেন। প্রতিদিন নাকি তিনি স্বপ্ন দেখেন, তাকে এক শিশু দা দিয়ে কোপাচ্ছে। ঘুম ভাঙলে পরে সেটা নিয়ে তিনি ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন।
‘আজ সকালেও একই স্বপ্ন দেখে তার ঘুম ভাঙলে ঘর থেকে বের হয়ে ৮ বছরের শিশু রিহানকে সামনে পেয়ে দা দিয়ে কোপাতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে মাটিতে রক্তাক্ত অবস্থায় শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা তৌহিদকে আটক করে রাখেন।’
জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারবো। তবে হত্যার ঘটনা ঠিক।
ডিএসএস / ২০ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির