editor
প্রকাশিত: 1:07 PM, December 25, 2021
ডিএসএস ডেস্ক :: স্টেডিয়ামের সংস্কারকাজের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। দীর্ঘদিন ধরে সংস্থাটি বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারে হাত দেয়নি। ফলে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ক্রিকেট স্টেডিয়ামগুলোর চেহারায় এসেছে মলিনতা। সেই মলিনতা দূর করতে এবার নিজস্ব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছোট-খাটো সংস্কারকাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে আর তাকিয়ে থাকতে চায় না বিসিবি। তাই নিজস্ব অর্থায়নেই এসব কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে তারা।
বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে শীর্ষ তিনটির অবস্থান ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেটের লাক্কাতুরায় আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচগুলো এসব স্টেডিয়ামেই হয়ে থাকে।
আগামী জানুয়ারির ২১ তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা। এ তিন ভেন্যুতেই হবে বিপিএল।
কিন্তু তিনটি ভেন্যুরই গ্যালারিতে সমস্যা আছে। অনেকগুলো চেয়ার ভেঙে গেছে, বসার অনুপযোগী। ভেঙে যাওয়া এসব চেয়ার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিসিবি।
এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘চেয়ারগুলো ভেঙ্গে গেছে, সেটা নিয়ে বেশ কিছুদিন আমরা এনএসসির সাথে কথা বলেছি। এটা কোভিডের আগে থেকেই। একে তো কোভিড পরিস্থিতি। দ্বিতীয় হচ্ছে সরকারি প্রক্রিয়াটাই একটু লম্বা। শর্টকাট করারও উপায় নাই। সেই সঙ্গে ফান্ডের একটা ব্যপার আছে।
তিনি বলেন, ‘জরুরিভিত্তিতে আমরা ঠিক করলাম যে আমরা চেষ্টা করে দেখি পারি কিনা। তখন আমরা তাদের বললাম, মিরপুর স্টেডিয়ামের এই চেয়ারগুলো আমরা নিজেরাই বদলাতে চাই। তাদের যদি কোনো আপত্তি না থাকে। তারা বলল তাদের কোনো সমস্যা নেই। তখন আমরা (ঢাকায়) পরীক্ষামূলকভাবে চেয়ারগুলো বদলানো শুরু করলাম।’
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্যান্য জায়গাতে চট্টগ্রাম, সিলেটে যেই চেয়ারগুলোতে সমস্যা আছে সেগুলো ইমিডিয়েটলি আমরা রিপ্লেস করে ফেলব।’
ডিএসএস / ২৫ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির