editor
প্রকাশিত: 6:07 PM, October 1, 2024
উৎফল বড়ুয়া: গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব।
রবিবার (২৯ সেপ্টেম্বর) প্যারিসের মাক্স দখমী হলে। দুই পর্বের অনুস্টানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল আহমদ এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,আইল্যান্ড, ইতালি, স্প্যান, ফ্রান্স ও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক সিলেটি তথা জালালাবাদবাসী এই উৎসবে অংশগ্রহণ করেন।খবর বাপসনিউজ ।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয় কেয়ার টেকার সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড: সুফিয়া রহমান এবং চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথবৃন্দ।
সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল ও ফ্রান্স এর সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্ট সদস্য (ইউকে) ফয়সল চৌধুরী এমবিই, শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, এসময় আরো উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেয়ার টেকার সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড: সুফিয়া রহমান, লন্ডন ব্যুরো অফ টাওয়ার হেমলেটস কাউন্সিল এর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’র ট্রেজারার রফিকুল হায়দার, মেজর জেনারেল আসহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ এমবিএ, চ্যানেল এস চেয়ারম্যান আহমেস উস সামাদ চৌধুরী জেপি, এন টিভি ইউকের সিইও সাব্রিনা হোসেন, গ্লোবাল জালালাবাদ বাংলাদেশ এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন, ট্রেজারার শামিম আলম কুরেশি, এশিয়ান ক্যাটারিং ফেডারেশন এর চেয়ারম্যান ইয়াওর খান, সিলেট ন্যাশনাল হার্ড ফান্ডেশন এর ইউকে’র সেক্রেটারি মনসুর খান। ইটালি জালালাবাদ এর প্রতিষ্ঠাতা সভাপতি অলি উদ্দিন শামিম, বাংলাদেশ ক্যটারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ফয়জুল হক, সেক্রেটারী মিতু চৌধুরী, ক্রয়ডন কাউন্সিল এর সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর প্রধান উপদেষ্টা ছালেহ আহমদ চৌধুরী, শাহ জামাল আহমেদ, জাকির হোসেন, তাইজুল ফয়েজ, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ হাজী কাওছার।
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি