editor
প্রকাশিত: 12:23 AM, October 13, 2024
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ পুজোর মাঝে জমিদার বাড়ির দুর্গামন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গায়ে থাকা ২৫ লক্ষ টাকার গয়না লুট করল এক দুস্কৃতীরা। মন্দিরের ভিতরে থাকা সিসিটিভি তে চুরির বিষয়টি ধরা পড়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
মহা নবমীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের পাচুন্দি গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের দুর্গামন্দিরে।
পাচুন্দি গ্রামে চট্টোপাধ্যায় ( আইমাদার) পরিবার এলাকার জমিদার বাড়ি। ২০টি পরিবার পালা করে প্রতিবছর দুর্গাপুজো করে। এবছরও তার অন্যথা হয়নি। বাড়ির মধ্যে পাকামন্দির। লোহার গেটে তলা দেওয়া থাকে রাতে। সেই তালা ভেঙেই চুরির ঘটনা ঘটে। দশমীর দিন ভোরে পুজো বসবে। তাই মন্দির চত্বর পরিস্কার করা হচ্ছিল। সেই সময় পরিবারের লোকজনের নজরে পড়ে মন্দিরের তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখা যায়, দুর্গা প্রতিমার মাথায় থাকা সোনা-রুপো মেশানো দেড় কেজি ওজনের মুকুট চুরি হয়ে গেছে। এছাড়াও প্রতিমার গায়ে থাকা গয়না ও লুট হয়েছে। পরিবারের দাবি, সবমিলিয়ে গয়নার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা হবে। মন্দিরের ভিতরে থাকা সিসিটিভিতে দেখা যায়, রাত ১২টা ৪৮ মিনিটে মন্দিরে ঢুকেছিল দুস্কৃতী। ৭ মিনিটের মধ্যে প্রায় ২৫ লক্ষ টাকার গয়না চুরি করে পালায় গামছায় মুখ ঢাকা দুস্কৃতী। তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও ঘটনার কোনও কোল কিনারা করা হয়নি।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।