editor
প্রকাশিত: 10:35 AM, October 29, 2024
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ ভারতের কেরলের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। উৎসব চলাকালীন আতসবাজির বিস্ফোরণে আহত হলেন অন্তত ১৫০ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় সোমবার (২৮ অক্টোবর) ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১২টায়।
পুলিশ সূত্রে প্রকাশ, কেরলের কাসরগড়ের আঞ্জুতাম্বালাম ভিরারকাবু মন্দিরে চলছিল বার্ষিক কালিয়াত্তাম উৎসব। এ উপলক্ষে মন্দির চত্বরে প্রচন্ড ভিড় জমে পুণ্যার্থীদের। রাতে গভীর হতেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে মন্দির এলাকা। আগুন ধরে যায় গোটা মন্দিরে। তার জেরেই আহত হন অন্তত ১৫০ জন পুণ্যার্থী। সঙ্গে সঙ্গে আহতদের কাসরগড়ের পাশাপাশি মেঙ্গালুরু,কান্নুরের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা যায়, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। মন্দিরে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেন পুলিশকর্তারা। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রে প্রকাশ, মন্দিরের পাশেই ছিল আতসবাজির গুদামঘর। এদিন রাতে মন্দির প্রাঙ্গনে চলছিল বাজির প্রদর্শনী। সেখান থেকেই সম্ভবত আগুন ধরে যায় গুদামঘরে। তারপরেই ভয়াবহ বিস্ফোরণ। তবে আগুন কিভাবে লাগল সেই নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর ) সকাল পর্যন্ত কারোর মৃত্যুর খবর মেলেনি।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।