editor
প্রকাশিত: 10:12 AM, October 31, 2024
কামরুল আই রাসেল, লন্ডনঃ নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপটকে উপেক্ষা, ইতিহাসকে বদলে ফেলা এবং নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশের বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সমন্বকদের অসম্মান ও তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিসচা যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় পুর্বলন্ডের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয় এ প্রতিবাদ সভাটি।
নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যে শাখার সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় এসময় সভায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সহ-সভাপতি আনসার মিয়া, সহ-সভাপতি আরিফুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আবদুল বেলাল চৌধুরী, অর্থ সম্পাদক তায়েফ সারওয়ার। সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী তানভীর হাসান।
প্রচার সম্পাদক রিপন ভূঁইয়া, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সৈয়দ পার্থ, এক্সিকিউটিভ মেম্বার আব্দুর রহিম,খালিছ আহমদ ,আলীম উদ্দিন,শাহীর আহমদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাসকে উপেক্ষা করা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রতি সমন্বয়কদের বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বক্তারা বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন একটি জাতীয় আন্দোলন এবং বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। এই সংগঠনটি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। একটি কুচক্রী মহল ও কিছু সমন্বয়কদের জোগসাদৃশ্যে এই আন্দোলনের কৃতিত্ব তাদের নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করিতেছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৩২ বছরের অর্জনকে তারা কেড়ে নেওয়ার যে দুঃসাহস দেখিয়েছে ভবিষ্যতে তার কড়া জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।