editor
প্রকাশিত: 9:35 AM, November 5, 2024
আসাম প্রতিনিধিঃ ভারতের উত্তরাখন্ডের পাহাড়ি পথে ভয়ংকর দুর্ঘটনা। আলমোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খরস্রোতা নদীতে পড়ল যাত্রী বোঝাই বাস। জানা গেছে, প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। সূত্রে প্রকাশ, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল পৌঁছায় সেখানে।
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। সবরকমভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। জানা যায়, ৪৫ জন আসন সম্পন্ন একটি যাত্রীবাহী বাস সোমবার ( ৪ নভেম্বর ) সকালে গাড়োয়াল থেকে কুমায়ুনের পথে যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। আলমোড়ার কাছে মারচুলায় বাসটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সোজা প্রায় ২০০ মিটার খাদের গভীরে গিয়ে পড়ে।
চারদিকে খরস্রোতা নদী ও বড় বড় পাথরে ভর্তি ছিল এলাকাটি। এ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন যাত্রী। সবাইকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বাস দুর্ঘটনায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।