editor
প্রকাশিত: 5:18 PM, November 10, 2024
সুজন চক্রবর্তী: ভয়ংকর গাড়ি দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশে গৌতম বুদ্ধ জেলায়। ট্রাকের সঙ্গে সজোরে সংঘর্ষ গাড়ির। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতেরা সকলেই এক পরিবারের সদস্য ছিলেন। সূত্রে প্রকাশ, ঘটনাটি ঘটেছে, রবিবার (১০ নভেম্বর ) ভোর ৬ টায় গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানা এলাকায় নয়ডা- গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে।
গাড়ি যাত্রীরা নয়ডা থেকে পারি চকের দিকে যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। তখনই একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় সুত্রে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখনই উদ্ধার কাজ শুরু করা যায়নি। ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে গাড়িটি পুরোপুরি চুরমার হয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে ৩ জন মহিলা, ২ জন পুরুষ ছিলেন।
পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরবেলায় গাড়ির চালক ঘুমিয়ে পড়ে ছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনায় ঘটনাস্থলে গাড়ির চালক মারা যান। পরিবারের সদস্যরা দাদরির বাসিন্দা। ভোরবেলায় বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় সকলের মৃত্যু হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।