admin
প্রকাশিত: 10:45 AM, September 28, 2025
নোমান আহমেদ (কোম্পানীগঞ্জ)সিলেট:-
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলার সদর হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে এক বিশাল মিছিল সম্পন্ন হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সিলেট-৪ এর সাংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন বক্তৃতা পেশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সীমান্ত জনপদ কোম্পানীগঞ্জ উপজেলার সমাবেশে আগত সকল জনসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘ ১৫ টি বছর বাংলাদেশের জনগণের দিনের ভোট রাতে হরণসহ দূর্বিসহ ইতিহাস তুলে ধরেন। জুলাই ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে আবু সাঈদের বুক পাথা আর পুলিশের নির্মম গুলিতে সারা বাংলাদেশে আন্দোলনের অগ্নিশিখায় অবশেষে হাসিনা সরকার ভারতে পালিয়েছে আর পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে।
তিনি সকল জুলাই শহীদদের সনদ, গণহত্যার বিচারের সুনির্দিষ্ট নীতিমালা, পি,আর পদ্ধতিসহ সকল দাবির বাস্তবায়নের রূপরেখা তৈরি করণসহ দলীয় ৫ দফা বাস্তবায়নের জন্য অন্তর্বতী সরকারের প্রতি আহবান জানান।
২৭ শে সেপ্টেম্বর (শনিবার) বেলা তিনটায় সদর হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান এর সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি মাওলানা আলী আব্বাস, মোঃ আবু তোরাব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা রফিক আহমদ, সাবেক আমির আজমান আলী, মাষ্টার আবুল খায়ের, জামায়াত নেতা আব্দুল হেকিম, আবু জাফর দোলন, পেশাজীবী পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আল আমিন খান, যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন এমাদ, ছাত্র শিবির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মোঃ রুবেল আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন ইউ/পি শাখা জামায়াতের সভাপতি জুয়েল আমিন, হাজী জমসিদ,নজরুল ইসলাম,আজির উদ্দিন,রহিম উদ্দিন, আব্দুল কাইয়ুম, ইউ/পি শাখা সেক্রেটারি সফির উদ্দিন, প্রমূখ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের