admin

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে

‘জিনিয়া’ অ্যাপসের উদ্বোধনকালে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী

ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে

5

ডেস্ক রিপোর্ট
আওয়ামী লীগের প্রতিটি ফেসবুকে ছড়িয়ে পড়া নির্দেশনাটি নিজেদের বক্তব্য নয় বলে দাবি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। গতকাল বুধবার এসএমপি কমিশনার কার্যালয়ে অপরাধ দমনে নগরবাসীর নিরাপত্তায় ‘জিনিয়া’ অ্যাপসের উদ্বোধনকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।
সম্প্রতি সিলেট মহানগর এলাকায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারেন, মহানগরের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুলিশ কমিশনারের দেওয়ার একটি নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্দেশনাটিতে প্রতিদিন দু’জন আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করার কথাও উল্লেখ রয়েছে। এ নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই নির্দেশনা প্রসঙ্গে আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘আমি এখানে যাগদান করার পর থেকে বলছি, আমরা একটা মানবিক পুলিশ চাই। আমাদের সব অফিসার এবং ফোর্সকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি না করা হয়।
জুলাই আগস্ট আন্দোলনে দায়েরকৃত মামলার বিষয়ে অনেক অভিযোগ আসছে, হয়রানিমূলকভাবে অন্তর্ভুক্ত করার। গতকাল থেকে আমরা যাচাই বাছাই করে তাদেরকে চার্জশিট দেওয়ার আগেই বাদ দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কাজটা অব্যাহত থাকবে।
পুলিশ কমিশনার আরও বলেন, আমি আমার নীতি পরিষ্কার করছি, এসএমপিতে অযথা কাউকে হয়রানি করা হবে না। আমাদের আইনগত যে দায়িত্ব আছে, আমরা মানবাধিকার সমুন্নত রেখে এ কাজগুলো করে যাব। আমাদের কাজ হচ্ছে জনশৃঙ্খলা রক্ষা করা। এ শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কোনো ধরনের অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ-এটা নীতিসিদ্ধ নয়। আমরা মানবাধিকারের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কার্যক্রমগুলো পরিচালনার জন্য সব অফিসার এবং ফোর্সকে নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, আমার কথাটা বিভিন্ন গণমাধ্যমে কীভাবে আসছে জানি না। এগুলো আসলে আমাদের বক্তব্য নয়। এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সম্মেলনে তিনি বলেন, ‘জিনিয়া অ্যাপ’ ১৬ অক্টোবর থেকে চালু হবে। প্রাথমিক অবস্থায় এটি মোগলবাজার থানায় চালু হবে। এরপর পুরো নগরে বিস্তৃত হবে এ অ্যাপের কার্যক্রম। পুলিশ কমিশনার জানান, এ অ্যাপে রেজিস্ট্রেশন করে নগরের যে কোনো বাসিন্দা যেকোনো পুলিশ সহায়তা চাইতে পারবেন।
নগরে ব্যাটারি রিকশার বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ কোনো কাজ করতে চাইলে সবসময়ই একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এ চ্যালেঞ্জ নিয়েই আমাদের কাজ করতে হয়। ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযানও চলমান আছে। এটি অবাহত থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

1 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

6 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

6 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

2 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

4 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

1 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

8 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত

1
3