editor

প্রকাশিত: 10:24 PM, November 22, 2021

যাত্রী দুর্ভোগ ও শ্রমিকদের দেশীয় অস্ত্রের মহড়া শেষে ধর্মঘট স্থগিত

যাত্রী দুর্ভোগ ও শ্রমিকদের দেশীয় অস্ত্রের মহড়া শেষে ধর্মঘট স্থগিত

যাত্রী দুর্ভোগ ও শ্রমিকদের দেশীয় অস্ত্রের মহড়া শেষে ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
সিলেটে পরিবহন ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটা থেকে শুরু হওয়া পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে স্থানীয় প্রশাসনের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে সিলেট বিভাগীয় শ্রমিক ফেডারেশন।

বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে সিলেটের সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রী আবু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ গণমাধ্যমকে পরিবহণ ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, তাদের তুলে ধরা দাবিগুলো খুব গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

এই আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ আগামী ৫ জানুয়ারী পর্যন্ত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ৫ দফা দাবিতে সিলেটে চলা শ্রমিক ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা। গন্তব্যের উদ্দেশ্যে ঘর থেকে বেরোনো লোকজন যানবাহন না পেয়ে পড়েছেন চরম বিড়ম্বনায়।

এদিকে সড়ক বেরিকেড দিতে এলোপাথাড়ি ট্রাক রাখা। দেশীয় অস্ত্র লাঠি ও রড হাতে মারমুখী শ্রমিকরা। বিশেষ করে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় কারণে দূর-দূরান্তের যাত্রীদের অন্তহীন দুর্ভোগে পড়তে হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে ধর্মঘট সফলে যান চলাচল প্রতিহত করতে লাঠিসোটা হাতে নিয়ে সড়কে অবস্থান নেন শ্রমিকরা। তবে, এখনো কোথাও কোনো ধরনের সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিন দেখা গেছে, ধর্মঘট চলাকালে সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুমারগাঁও বাস টার্মিনালে বাসের অপেক্ষায় যাত্রীরা। নারী ও শিশুদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে অনেকে পড়েছেন বিড়ম্বনায়। তাছাড়া নারী-শিশুদের নিয়ে সংক্ষিপ্ত যাত্রায় মাজার জিয়ারতে আসা লোকজনও বেকায়দায় পড়েছেন। পাশাপাশি ট্রাক শ্রমিক ইউনিয়ন ধর্মঘটে সংহতি প্রকাশ করে রাস্তায় এলোপাথাড়ি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। সড়ক বেরিকেড দিতে এলোপাথাড়ি ট্রাক রাখা ছাড়া শ্রমিকরা দেশীয় অস্ত্র লাঠি ও রড হাতে মারমুখী অবস্থানে রয়েছেন। তারা হালকা যান বা ব্যক্তিগত গাড়িও দেখলেও আটকাচ্ছেন। লাঠিসোটা হাতে আটকানো শ্রমিকদের মারমুখী অবস্থানের কারণে চালক ও যাত্রীরা আক্রমনের ভয়ে ভীত-সন্ত্রস্ত হতে দেখা গেছে। এমন পরিস্থিতি পড়তে হয়েছে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। যদিও যানবাহন আটকানোর পর জেরা করে পরীক্ষার্থী জেনে ছেড়ে দেওয়া হয়। ধর্মঘটে সড়ক দখল নিতে এমন নৈরাজ্যকর ঘটনা ঘটিয়েছেন শ্রমিকরা।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে ধর্মঘট পালন করতে গিয়ে সড়কে যান চলাচল ব্যাহত করতে শ্রমিকদের এমন তৎপরতা দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কুমারগাঁও এলাকাস্থ তিমুখী পয়েন্টের সড়কে ট্রাক রেখে অবরোধ করে রাখেন শ্রমিকরা। একই প্রক্রিয়ায় নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাক দিয়ে রাস্তা আটকিয়ে রাখা হয়।

এদিকে ধর্মঘটে সিলেট অচল থাকায় আঞ্চলিক সড়ক-মহাসড়কেও যানবাহন চলাচল না করাতে বিপাকে পড়া যাত্রীরা কোনো মতে ঝুঁকি নিয়ে চালানো লাইটেসে চারগুণ বেশি ভাড়া দিয়ে কাছাকাছি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা যায়। ধর্মঘটের সুযোগ কাজে লাগিয়েছেন রিকশা ও উবার চালকরা। নিয়মিত ভাড়ার দ্বিগুণ বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করতে দেখা যায়।

এছাড়া ধর্মঘট চলাকালে এসএসসি এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিতে মোটরসাইলে সেবা চালু করে সিলেট জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের উদ্যোগে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে নগরের বিভিন্ন পয়েন্টে ফ্রি বাইক সার্ভিস চালু করা হয়।

পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সড়কে পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে গতকাল রোববার (২১ নভেম্বর) শ্রমিকদের এক সভা থেকে ধর্মঘট আহ্বান করা হয়। ফলে সোমবার ভোর থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট শুরু হয়। তবে, ধর্মঘটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ কমিশনার আশরাফ উল্যাহ তাহের।

তিনি বলেন, মহানগরীর প্রবেশদ্বারগুলোসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতারা বলছেন, মামলা প্রত্যাহার,পুলিশি হয়রানি বন্ধ করা এবং মেয়াদ পেরোনোর পরও সেতুতে টুল আদায়সহ ৫ দফা দাবিতে ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। দাবি বাস্তবায়ন না করায় অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট আহ্বান করে।

অপরদিকে হালকা যান বা ব্যক্তিগত গাড়িও দেখলেই আটকাচ্ছেন। লাঠিসোটা হাতে এগিয়ে যাচ্ছেন। চালক ও যাত্রীরা আক্রমণের ভয়ে ভীত-সন্ত্রস্ত। যানবাহন আটকিয়ে শ্রমিকদের মারমুখী অবস্থানের কারণে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। যদিও যানবাহন আটকানোর পর জেরা করে পরীক্ষার্থী জেনে ছেড়ে দেওয়া হয়। এমন ঘটনা বেশ কয়টি ঘটেছে সিলেটে চলা ধর্মঘটে।

ে সকাল থেকে ধর্মঘট পালন করতে গিয়ে সড়কে যান চলাচল ব্যাহত করতে শ্রমিকদের এমন তৎপরতা দেখা গেছে। তবে, এখনো কোথাও কোনো ধরনের সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

সিলেটের কুমারগাঁও এলাকাস্থ তিমুখী পয়েন্টের সড়কে ট্রাক রেখে অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। সড়কে এলোপাথাড়ি ট্রাক রেখে ব্যক্তিগত যানবাহনও চলাচল করতে দিচ্ছেন না। একই প্রক্রিয়ায় নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাক দিয়ে রাস্তা আটকিয়ে রাখা হয়েছে। ফলে ধর্মঘটের আওতামুক্ত পরিবহনও চলতে পারছে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ