admin
প্রকাশিত: 12:37 PM, June 12, 2026
স্টাফ রিপোর্টার:
গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুলকে নির্বাচিত করায় স্থানীয় এলাকাবাসী ও ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিগত রাজনৈতিক পটপরিবর্তনের পরও একটি বিশেষ মহলের যোগসাজশে তাকে এই পদে আসীন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এস কামরুল হাসান আমিরুল নন্দীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় নানা বিতর্কের জন্ম দেন। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সালুটিকর ডিগ্রি কলেজে ছাত্র-জনতার ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম ‘হুকুমদাতা’ আসামি তিনি। এছাড়া বিগত ১৭ বছরে তার বিরুদ্ধে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বর্তমান প্রেক্ষাপটেও একটি কুচক্রী মহল স্কুলের প্রধান শিক্ষককে প্রভাবিত করে শিক্ষা বোর্ড বরাবর আবেদনের মাধ্যমে আমিরুলকে সভাপতি হিসেবে নিয়ে আসে। রাজনৈতিক পরিবর্তনের পরও কার ছত্রছায়ায় এবং কোন মহলের ইন্ধনে তিনি পুনরায় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে বসলেন, তা নিয়ে জনমনে নানামুখী প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই বিতর্কিত ব্যক্তি পুনরায় স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় তার অনুসারীদের দাপট ও প্রভাব বিস্তারের চেষ্টা আবার বেড়ে গেছে। এর ফলে যেকোনো সময় এলাকায় বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”
উদ্ভূত পরিস্থিতিতে এলাকার সচেতন নাগরিক ও ছাত্র-জনতা শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের কাছে কামরুল হাসান আমিরুলকে দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতির পদ থেকে দ্রুত বরখাস্ত করার জোর দাবি জানিয়েছেন।
5 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
7 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’