editor
প্রকাশিত: 12:30 AM, June 6, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ শূন্য আসনে সংসদ সদস্য প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র কিনেছেন চারজন। তারা হলেন প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও স্যার এনাম উল ইসলাম (যুবরাজ), যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ।
শুক্রবার (৪ জুন) ঢাকার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন তারা। দলের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ বলেন, ফারজানা সামাদ চৌধুরীর পক্ষে তারা দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ আসনে আরো তিনজনের এদিন দলের মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মিসবাহ উদ্দিন সিরাজের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। আবেদনপত্র সংগ্রহকালে মিসবাহ উদ্দিন সিরাজের ছেলে সাবিয়ান আহমদ এবং মেয়ের জামাতাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, তিন সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনে প্রার্থিতার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র কিনেছেন ২১ জন। এ শূন্য আসন তিনটি হলো ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫। শুক্রবার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রির প্রথম দিন ২১ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র দেওয়া হয়।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ