editor

প্রকাশিত: 9:32 PM, June 7, 2021

জেলা পুলিশের ১৫৮ অফিসার ও ফোর্স পেলেন দক্ষতার স্বীকৃতি

জেলা পুলিশের ১৫৮ অফিসার ও ফোর্স পেলেন দক্ষতার স্বীকৃতি

বক্তব্য রাখছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম

নিজস্ব প্রতিবেদক
গত মে মাসে ভাল কাজের স্বীকৃতি হিসেবে সিলেট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৫৮ জন অফিসার-ফোর্সকে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

সিলেট জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা নিশ্চিতসহ অফিসার ফোর্সের কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষে মে মাসের এই মাসিক কল্যাণ অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (এসএএফ) শেখ মোত্তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলার আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখাসহ জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সকল স্থরের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষে সিলেট জেলা পুলিশ কো-অপারেটিভ সোসাইটি গঠনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

একই দিন বিকাল তিন টায় পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে মে মাসে জেলার সার্বিক অপরাধ পরিসংখান পর্যালোচনা সহ মামলা তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলার বিভিন্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রায় সময়ই মারামারি দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি হয় উল্লেখ করে এসব প্রতিরোধ করতে প্রো-এ্যাকটিভ পুলিশিং এবং বিট পুলিশিং কার্যকর করে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে বলেন। একই সাথে সম্পত্তি সংক্রান্ত অপরাধ রোধ করতে চিহ্নিত ডাকাত এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন‌- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিয়া মোহাম্মদ আশীস বিন হাছান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আনিছুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রভাস সিংহ, সকল থানার অফিসার ইনচার্জ প্রমুখ।

ডিএসএস/৭ জুন ২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ