admin
প্রকাশিত: 8:58 PM, June 15, 2021

(ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বুধবার (১৬ জুন) থেকে সিলেটে শুরু হচ্ছে ট্রাফিক পক্ষ-২০২১। এ উপলক্ষে সিলেট নগরীর ১৪টি পয়েন্টে বিশেষ চেক পোস্ট বসানো হবে। ১২টি টিম এক সাথে বিভিন্ন পয়েন্টে কাজ করবে।
মঙ্গলবার (১৫ জুন) দুপুর সোয়া ২টায় ট্রাফিক কার্যালয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ ট্রাফিক বিভাগের টিআই ও সার্জেন্টদের ৫টি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনাগুলো হলো- ড্রাইভিং লাইসেন্স ছাড়া নগরীতে গাড়ি চলবে না, সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ মোট চার জন থাকবে, সার্কিট হাউজ থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তায় রং পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চালানো হবে, হেলমেটবিহীন রাইডারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ট্রিপল (তিনজন) রাইডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপরে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, এসএমপি’র কমিশনার নিশারুল আরিফ মহোদয়ের সার্বিক নির্দেশনাক্রমে ট্রাফিক পক্ষ উপলক্ষে সড়কে শৃঙ্খলা আনা হবে। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সারা বছর আমরা সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের জন্য আমরা কঠোর পরিশ্রম করি। ট্রাফিক পক্ষ উপলক্ষে আমাদের এ নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করা হবে।
তিনি বলেন, বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র পরীক্ষা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন, হেলমেটবিহীন ও ট্রিপল রাইডিং এবং সার্কিট হাউজ থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তায় রং পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের বিষয়টিকে এবারের ট্রাফিকপক্ষে বিশেষ ভাবে ফোকাস করা হবে।
তিনি আরও বলেন, নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে সড়কের শৃঙ্খলা রক্ষায় যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ